ঢাকা ০৩:৫২ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বাগমারায় এলজিইডির কাজে নিম্নমানের অভিযোগ, তথ্য দিতে অনীহা প্রকৌশলীর Logo কক্সবাজারে মায়ের সঙ্গে কারাগারে ছয় বছরের শিশু Logo নেছারাবাদে ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে স্বাস্থ্য বিভাগের অভিযান Logo গোপালগঞ্জে মাদকবিরোধী অভিযান, মাদকসহ আটক ১ Logo ঘাটাইলে প্রাথমিকের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম, দূর্নীতির অভিযোগ Logo সুন্দরবন থেকে দেড় বছরে ৬১ দস্যুকে অস্ত্রসহ আটক করেছে কোস্টগার্ড Logo মনোনয়ন কিনতে গিয়ে লাঞ্ছিত প্রার্থীরা Logo পলিক্রস পেঁয়াজে কৃষকের নতুন স্বপ্ন, বদলাচ্ছে আয়ের হিসাব Logo ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা নিশ্চিত করে দোষীদের গ্রেপ্তার দাবি Logo লাইসেন্স নেই, অধিক মূল্যে জ্বালানি বিক্রি করায় জরিমানা

মো. কামরুল হাসান, নওগাঁ

নওগাঁয় মন্দিরের জায়গা দখলচেষ্টা অভিযোগ অস্বীকার করে প্রতিবাদ সংবাদ সম্মেলন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ৩৮৫ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নওগাঁ সদরের প্রাচীন খাগড়া শিব মন্দিরের জায়গা দখলের চেষ্টা ও মন্দির কমিটির সভাপতি অতুল চন্দ্রকে মারধরের অভিযোগ অস্বীকার করেছেন পাইকারি কাঁচামাল বাজার সমবায় সমিতির সভাপতি এবং ব্যবসায়ী মোকসেদ আলী।
গত বৃহস্পতিবার সকালে নওগাঁ ইউনাইটেড প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ ‘ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত’ বলে দাবি করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে মোকসেদ আলী বলেন, ‘গত ১৭ ও ১৮ জুন আমাকে অভিযুক্ত করে বেশ কয়েকটি অনলাইন ও প্রিন্ট মিডিয়ায় মিথ্যা সংবাদ প্রকাশিত হয়েছে, যা আমার দৃষ্টিগোচর হয়েছে। প্রকৃতপক্ষে একটি চক্র পরিকল্পিতভাবে সাংবাদিকদের ভুল তথ্য দিয়ে আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা চালাচ্ছে।’
তিনি আরও বলেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক। এ ঘটনায় তিনি আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও জানান।
সংবাদ সম্মেলনে গৌরাঙ্গ,নিরেন্দ্র,লাবনী, হেলাল,ফরহাদসহ নওগাঁ পাইকারি কাঁচামাল ব্যবসায়ী সমবায় সমিতির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মো. কামরুল হাসান, নওগাঁ

নওগাঁয় মন্দিরের জায়গা দখলচেষ্টা অভিযোগ অস্বীকার করে প্রতিবাদ সংবাদ সম্মেলন

আপডেট সময় :