ঢাকা ১১:০৫ অপরাহ্ন, শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬

নওগাঁ পুলিশ সুপারের মতবিনিময় সভা

ইয়াসিন আহমেদ, নওগাঁ প্রতিনিধি
  • আপডেট সময় : ১০২ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নওগাঁ নবাগত জেলা পুলিশ সুপারের সাথে প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার নওগাঁ পুলিশ সুপারের কার্যালয়ে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে,নবাগত নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম সাথে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।
উক্ত মতবিনিময় সভার সভাপতিত্ব করেন নওগাঁ জেলার সম্মানিত নবাগত পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।
মতবিনিময় সভায় তিনি বলেন,অর্থনৈতিক, সামাজিক উন্নয়ন সহ যেকোনো কর্মকাণ্ডের পূর্ব শর্ত হচ্ছে সুষ্ঠু আইনশৃঙ্খলা। জেলা পুলিশের আইন শৃঙ্খলা সমুন্নত রাখার এই প্রচেষ্টায় তিনি সকল সরকারি কর্মকর্তা, কর্মচারী, ছাত্র, রাজনৈতিক দলসমূহ, সাংবাদিক এবং মিডিয়া কর্মীবৃন্দ, সামাজিক সাংস্কৃতিক সংগঠনসমূহ সহ সকলের সহযোগিতা কামনা করেন।
পুলিশ সুপার বলেন, তার দায়িত্ব পালনে নওগাঁ গণমাধ্যমকর্মীদের সহযোগিতার প্রয়োজন। তিনি নওগাঁ জেলাবাসীর হয়ে কাজ করতে চান, মাদক ও চাঁদাবাজির সাথে কোন আপোষ নয় তিনি জানান। তিনি চেষ্টা করবেন, তার দায়িত্ব শতভাগ পালন করার জন্য। তিনি সেই সাথে প্রতিশ্রুতি দেন, পুলিশ সুপার নেতৃত্বে নওগাঁ জেলা পুলিশ, নওগাঁর জনগণের জীবন এবং সম্পত্তি নিরাপত্তা বিধানে সর্বোচ্চ তৎপর থাকবে। নওগাঁবাসীর নিরাপত্তা জনিত যে কোন প্রয়োজনে পুলিশ সুপারকে অবহিত করতে বিশেষ করে হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন বলে জানান।
এসময় উপস্থিত ছিলেন নওগাঁ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত সাংবাদিকগণ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নওগাঁ পুলিশ সুপারের মতবিনিময় সভা

আপডেট সময় :