সংবাদ শিরোনাম ::
নগরকান্দায় ছাত্রদলের লিফলেট বিতরণ
নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি
- আপডেট সময় : ১৮২ বার পড়া হয়েছে
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম এর দিকনির্দেশনায় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখা বাস্তবায়নের লক্ষ্যে সোমবার ফরিদপুরর নগরকান্দা ছাত্রদলের উদ্যোগে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ কর্মসূচির অংশ হিসেবে নগরকান্দা উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ, এবং শিক্ষক, শিক্ষার্থী, সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের মাঝে লিফলেট বিতরণ করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ।













