ঢাকা ০৫:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ঝিনাইদহে সংরক্ষিত নারী আসনে তহুরা  খাতুনকে ঘিরে তৃণমূলের প্রত্যাশা Logo নওগাঁর ঠাকুরমান্দার ২শ বছরের পূরনো রাজখাড়া দেবত্তোর ষ্টেটের শ্রী শ্রী জয় কালি মাতা মন্দির ভারতীয় সহকারী হাইকমিশনারের পরিদর্শন Logo সদর মডেল থানা ও রামু থানায় ১৪ ছিনতাইকারী গ্রেফতার Logo এপেক্স বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হলেন নুরুল আমিন চৌধুরী Logo জনভোগান্তি কমাতে প্রশাসনের জোর তৎপরতা, সচেতনতার আহ্বান Logo ‘জুলাই সনদ’ বাস্তবায়নে জাতীয় ঐকমত্যের ডাক দিলেন তানিয়া রব Logo মানিকগঞ্জে পেটে লাথি মেরে ভ্রূণ হত্যার অভিযোগ Logo তারাকান্দায় বসতবাড়ি সংলগ্ন মাটি খনন করায় বসতবাড়ি ধসে যাওয়ার শঙ্কা Logo বলাৎকারের খবর প্রকাশ করায় সাংবাদিকদের নামে অভিযুক্ত প্রধান শিক্ষকের মামলা Logo তারাকান্দায় ফখরুদ্দিন হত্যার জেরে ধরে বাড়িঘরে অগ্নিসংযোগ ও লুটপাট

নরসিংদীতে হানিফ মোল্লা ফাউন্ডেশনের ইফতার মাহফিল

নরসিংদী প্রতিনিধি
  • আপডেট সময় : ৩৭ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নরসিংদীর রায়পুরা উপজেলার চরআড়ালিয়া ইউনিয়নের বাঘাইকান্দী মধ্যপাড়া এলাকায় হানিফ মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে দোয়া ও গণইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে স্থানীয় প্রায় ৩ হাজার মানুষ অংশগ্রহণ করেন।
গত শুক্রবার আয়োজিত এ ইফতার মাহফিলের আয়োজন করেন হানিফ মোল্লা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও চরআড়ালিয়া ইউনিয়ন বিএনপির সহ-সম্পাদক আতাউর রহমান মিঠু। পবিত্র রমজান মাসের তাৎপর্য তুলে ধরে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দোয়া ও ইফতার মাহফিলটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চরআড়ালিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জহিরুল ইসলাম জাজু, নরসিংদী জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি নূর আলম কাজী, বিএনপি নেতা কাদির সরকার, জালাল উদ্দিন মেম্বার, কামাল মেম্বার, আসাদ খান, মাওলানা রফিকুল ইসলাম, হাবিবুর রহমান হাবিবসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, আলেম-ওলামা এবং বিপুলসংখ্যক এলাকাবাসী।
ইফতার মাহফিলে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় বক্তারা পবিত্র রমজান মাসের শিক্ষা তুলে ধরে সমাজে পারস্পরিক সৌহার্দ্য, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, রমজান শুধু আত্মশুদ্ধির মাসই নয়, বরং সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোরও এক অনন্য সুযোগ।
ইফতারে অংশগ্রহণকারী স্থানীয় বাসিন্দারা বলেন, হানিফ মোল্লা ফাউন্ডেশন সবসময় অসহায় মানুষের পাশে থাকে। সমাজের বিভিন্ন বিপদ-আপদে তারা সহযোগিতা করে। তাদের এই আয়োজনে আমরা খুবই আনন্দিত। আমরা চাই প্রতিবছর এমন ইফতার আয়োজন করা হোক।
তারা আরো বলেন, হানিফ মোল্লা ফাউন্ডেশন শুধু ইফতারই নয়, গরিব ও অসহায় মানুষদের বিভিন্নভাবে সাহায্য-সহযোগিতা করে। আতাউর রহমান মিঠু ভাই একজন ভালো মানুষ। আমাদের এলাকায় এই প্রথম এত বড় পরিসরে ইফতারের আয়োজন করা হয়েছে। আমরা খুব খুশি হয়েছি এবং ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত থাকবে বলে আশা করি।
হানিফ মোল্লা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আতাউর রহমান মিঠু বলেন, সমাজে সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদার করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অসহায় ও নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। হানিফ মোল্লা ফাউন্ডেশন সবসময় মানবিক কার্যক্রমে সম্পৃক্ত থাকবে।
তিনি আরও বলেন, ভবিষ্যহানিফ মোল্লা ফাউন্ডেশনের পক্ষ থেকে সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখা হবে।
পরে দোয়া ও মোনাজাত শেষে উপস্থিত প্রায় ৩ হাজার মানুষের মাঝে ইফতার পরিবেশন করা হয়। ধর্মীয় ও মানবিক এই আয়োজনকে ঘিরে পুরো এলাকায় এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নরসিংদীতে হানিফ মোল্লা ফাউন্ডেশনের ইফতার মাহফিল

আপডেট সময় :