ঢাকা ০৯:৩৮ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬

‘নর্থ বেঙ্গল সুগার মিলকে অধুনিকায়ন করা হবে’

লালপুর (নাটোর) সংবাদদাতা
  • আপডেট সময় : ৭৫ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল বলেন, নর্থ বেঙ্গল সুগার মিলকে আধুনিকায়ন করা হবে। আগে যে সব প্রকল্প হাতে নেওয়া হয়েছিল সেগুলোর সম্ভাব্যতা যাচাই করে বাস্তবায়ন করা যায় কিনা তাও দেখা হবে। আমাদের এলাকায় অনেক জায়গা রয়েছে যেখানে মানুষের কর্ম সংস্থানের জন্য প্রতিষ্ঠান গড়ে তোলা সম্ভব। সেগুলো করতে চাই। আপনারা আমাকে সহযোগীতা করবেন। তিনি বলেন, আমরা আর ৫ আগষ্টের আগে ফিরে যাব না। সকল প্রকার ব্যাড কালচার পরিহার করতে হবে। কোন অনিয়ম, দুর্নীতি মেনে নেওয়া হবে না। যারা অবৈধভাবে আখ মাড়াই করছেন অন্য কোন উপায়ে তাদের কর্ম সংস্থানের ব্যবস্থা করা যায় কিনা তা দেখতে হবে। প্রতিমন্ত্রী রবিবার সকালে নাটোরের লালপুর উপজেলার নর্থ বেঙ্গল সুগার মিলে সংবর্ধনা অনুষ্ঠান ও মিলের শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের নব নির্বাচিত নের্তৃবৃন্দের শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল আরো বলেন, প্রতিষ্ঠানের অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রীতি দুর করা গেলে এমনিতেই একটি প্রতিষ্টান লাভবান হয়ে যায়। সুগার মিলে কর্মী নিয়োগ, পদন্নোতির বিষয়ে ইতিপুর্বে যে ধরনের রাজনৈতিক হস্তক্ষেপ হয়েছে তা এই সময়ে হবে না। এ বিষয়ে তিনি সকলের সহযোগীতা কামনা করেন। চিনিকলের অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারীদের পাওনা বকেয়া টাকা যতদ্রুত সম্ভব পরিশোধের উদ্যোগ নেওয়া হবে তিনি জানান।
নর্থ বেঙ্গল সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক ফরিদ হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ আতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জুলহাস হোসেন সৌরভ। বক্তব্য রাখেন, নব নির্বাচিত সিবিএ সভাপতি মমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

‘নর্থ বেঙ্গল সুগার মিলকে অধুনিকায়ন করা হবে’

আপডেট সময় :