ঢাকা ০৩:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬

নাটোরে নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপন

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ১৩৮ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাটোরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে নিডা সোসাইটির হলরুমে নিডা সোসাইটি, আসুস, কসমস,সাথী ও লাস্টারের আয়োজনে,ত্র,এল আরডি ঢাকার সহযোগিতায় অনির্বাণের নির্বাহী পরিচালক ও কনভেনার প্রভাতী রানী বসাকের সভাপতিত্বে নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি এই প্রতিপাদ্য সামনে রেখে ডিজিটাল নিরাপত্তা ও অনলাইন হয়রানি প্রতিরোধ বিষয়ক সচেতনামূলক র‍্যালি ও আলোচনা সভা করা হয়েছে। র‍্যালিটি শহরে প্রধান প্রধান সড়ক পদক্ষেণ করে নিডা সোসাইটি নিজ কার্যালয়ের সামনে শেষ হয়। সেখানে নিডা সোসাইটি নির্বাহী পরিচালক জাহানারা বিউটির সার্বিক পরিচালনায় একটি আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা সমাজসেবা অফিসার মোঃ পিয়ারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা সমবায় অফিসার মঞ্জুয়ারা পারভীন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কো- কনভেনার এ‍্যাড, খগেন্দ্রাথ ও বিশেষ অতিথি সাথী নির্বাহী পরিচালক শিবলী সাদিক। আলোচনা সভায় বক্তব্য রাখেন,নিডা সোসাইটি প্রোগ্রাম অফিসার মোঃ জিল্লুর রহমান, সাংবাদিক কামাল মৃধা, অভিভাবক মতিনুজ্জাহান, সালাউদ্দিন রানা ও ছাত্রী অনুসূয়া রায়, বক্তাগণেরা বলেন ডিজিটাল নিরাপত্তার বিষয়ে সকলে সচেতন হতে হবে। অভিভাবকদের জানা দরকার একটা নির্দিষ্ট সময়ে ছেলেমেয়েদের হাতে মোবাইল দেওয়া এবং খেয়াল রাখার দরকার মোবাইল নিয়ে ছেলেমেয়েরা কি করছে কার সাথে এগুলো দিকে লক্ষ্য রাখতে হবে। নির্যাতন এটা সবসময় চলে আসছে।তবে সময়ের পরিক্রমায় এ ধরন মাত্রাগত ভিন্নতম।যেকোনো নির্যাতনের মূল কারণ হচ্ছে পরিবার পরিবার থেকে যেকোনো সহিংসতা শুরু হয় বা তার বীজ বপন হয়। একজন মানুষ যে অন্যের ওপরে সহিংসতা চালাবে সেটা ঠিক না। নারীর অধিকার বা নারীর স্বাধীনতা আছে সবকিছু ঠিকঠাক আছে। তারপরেও নারী কিন্তু নারী,আমাদের যেমন সংবিধান আছে দেশ পরিচালনার ক্ষেত্রে সেই সংবিধানের প্রতিপালন করা হয়। সে ক্ষেত্রে আমাদের বিধি বিধান আছে। সুতরাং আমরা যে যার জায়গায় থেকে এই বিধানগুলি প্রতিপালন করে অগ্রসর হই।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নাটোরে নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপন

আপডেট সময় :