ঢাকা ০৫:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬

নাটোরে ভাষায় লিঙ্গীয় বৈষম্য, নারীপক্ষ গণমাধ্যম কর্মীদের সাথে সভা

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ৫৫ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাটোরে ভাষায় লিঙ্গীয় বৈষম্য, নারীপক্ষর গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত।
গতকাল বুধবার ২৫ ফেব্রুয়ারি সকাল ১০ টার সময় নাটোরে কানাইখালি সাহারা প্লাজাতে নারী পক্ষের আন্দোলন সম্পাদক গীতা দাসের সভাপতিত্বে নারীপক্ষ’ এর আয়োজনে ভাষায় লিঙ্গীয় বৈষম্য,নারীপক্ষ মতবিনিময় সভা করেছে। ভাষায় লিঙ্গীয় বৈষম্য দূরীকরণে জেলার গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভা করা হয়েছে।
মতবিনিময় সভায় বক্তাগনেরা বলেন, গণমাধ্যমে ব্যবহৃত ভাষার মাধ্যমে সমাজের মনোভাবের প্রতিফলন ঘটে। তাই গণমাধ্যমে এমন কোন শব্দ বা চিত্র ব্যবহার করা যাবে না-যা নারীর প্রতি অসম্মানজনক এবং তাদের সক্ষমতাকে সীমিত করে। তাই গণমাধ্যমে ব্যবহৃত ভাষার প্রতি গণমাধ্যম কর্মীদের সংবেদনশীল হতে হবে এবং নারীর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
‘নারীপক্ষ’ ১৯৮৩ সাল থেকে নারীর অধিকার প্রতিষ্ঠা, বৈষম্য দূরীকরণে সচেতনতা সৃষ্টি এবং নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে ক্যাম্পেইন করে যাচ্ছে। এছাড়া বিভিন্ন উন্নয়ন সংস্থার সাথে নেটওয়ার্কিং প্রতিষ্ঠা এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে ওয়ার্কিং গ্রুপ তৈরির মাধ্যমে দেশব্যাপী কাজ করে যাচ্ছে।
মত বিনিময় সভায় বক্তব্য রাখেন, নারীপক্ষের সদস্য এ্যাডভোকেট কামরুন নাহার, এ্যাডভোকেট ফেরদৌসী আখতার, দুর্বার নারী নেটওয়ার্কের নাটোর জেলার সমন্বয়কারী অধ্যাপক শামসুন্নাহার, নারীপক্ষের প্রকল্প কর্মকর্তা প্রিয়াংকা কুন্ডু, সাংবাদিক গনেরা ও নারীপক্ষের নাটোর জেলার প্রতিনিধিরা।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নাটোরে ভাষায় লিঙ্গীয় বৈষম্য, নারীপক্ষ গণমাধ্যম কর্মীদের সাথে সভা

আপডেট সময় :