ঢাকা ০৪:০৬ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo নওগাঁর ঠাকুরমান্দার ২শ বছরের পূরনো রাজখাড়া দেবত্তোর ষ্টেটের শ্রী শ্রী জয় কালি মাতা মন্দির ভারতীয় সহকারী হাইকমিশনারের পরিদর্শন Logo সদর মডেল থানা ও রামু থানায় ১৪ ছিনতাইকারী গ্রেফতার Logo এপেক্স বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হলেন নুরুল আমিন চৌধুরী Logo জনভোগান্তি কমাতে প্রশাসনের জোর তৎপরতা, সচেতনতার আহ্বান Logo ‘জুলাই সনদ’ বাস্তবায়নে জাতীয় ঐকমত্যের ডাক দিলেন তানিয়া রব Logo মানিকগঞ্জে পেটে লাথি মেরে ভ্রূণ হত্যার অভিযোগ Logo তারাকান্দায় বসতবাড়ি সংলগ্ন মাটি খনন করায় বসতবাড়ি ধসে যাওয়ার শঙ্কা Logo বলাৎকারের খবর প্রকাশ করায় সাংবাদিকদের নামে অভিযুক্ত প্রধান শিক্ষকের মামলা Logo তারাকান্দায় ফখরুদ্দিন হত্যার জেরে ধরে বাড়িঘরে অগ্নিসংযোগ ও লুটপাট Logo ডামুড্যায় ২ শত বছরের ঐতিহ্য ধরে রেখে মাছ ধরা উৎসব পালিত

নাশকতার এক মামলায় জামিন পেলেন মির্জা আব্বাস

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ৫৫৫ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

১০টি মামলায় তিনি জামিন পেলেন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস নাশকতার এক মামলায় জামিন পেয়েছেন। রোববার (১৮ ফেব্রুয়ারি) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সুলতান সোহাগ উদ্দিনের আদালত শুনানি শেষে জামিনের আদেশ দেন।

এখনও পর্যন্ত মির্জা আব্বাসের বিরুদ্ধে গত ২৮ অক্টোবরের পর করা ১১টি মামলার মধ্যে ১০টি মামলায় তিনি জামিন পেলেন।

মির্জা আব্বাসের আইনজীবী মহিউদ্দিন চৌধুরী এ তথ্য নিশ্চিত করে বলেন, আরও একাধিক মামলায় গ্রেপ্তার রয়েছেন মির্জা আব্বাস। সেই মামলায় জামিন পেলেই কারামুক্ত হতে পারবেন। আমরা আইনি লড়াই চালিয়ে যাচ্ছি।

প্রসঙ্গত, গত বছরের ৩১ অক্টোবর রাতে নাশকতার এক মামলায় ঢাকার শহীদবাগ থেকে মির্জা আব্বাসকে গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা পুলিশ। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নাশকতার এক মামলায় জামিন পেলেন মির্জা আব্বাস

আপডেট সময় :