ঢাকা ০১:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বাগমারায় এলজিইডির কাজে নিম্নমানের অভিযোগ, তথ্য দিতে অনীহা প্রকৌশলীর Logo কক্সবাজারে মায়ের সঙ্গে কারাগারে ছয় বছরের শিশু Logo নেছারাবাদে ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে স্বাস্থ্য বিভাগের অভিযান Logo গোপালগঞ্জে মাদকবিরোধী অভিযান, মাদকসহ আটক ১ Logo ঘাটাইলে প্রাথমিকের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম, দূর্নীতির অভিযোগ Logo সুন্দরবন থেকে দেড় বছরে ৬১ দস্যুকে অস্ত্রসহ আটক করেছে কোস্টগার্ড Logo মনোনয়ন কিনতে গিয়ে লাঞ্ছিত প্রার্থীরা Logo পলিক্রস পেঁয়াজে কৃষকের নতুন স্বপ্ন, বদলাচ্ছে আয়ের হিসাব Logo ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা নিশ্চিত করে দোষীদের গ্রেপ্তার দাবি Logo লাইসেন্স নেই, অধিক মূল্যে জ্বালানি বিক্রি করায় জরিমানা

নিম্নকক্ষে পিআর বাস্তবায়নের পরিস্থিতি তৈরি হয়নি : সারজিস আলম

ঠাকুরগাঁও প্রতিনিধি
  • আপডেট সময় : ১৪০ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মূখ্য সমন্বয়ক সারজিস আলম বলেছেন, জামায়াতে ইসলামীসহ কয়েকটি রাজনৈতিক দল পিআর পদ্ধতি নিয়ে মাঠে আন্দোলন করছে। আগামীতেও করবে। এনসিপির অবস্থান একদম স্পষ্ট, উচ্চকক্ষে পিআর পদ্ধতি প্রাসঙ্গিক। তবে নিম্নকক্ষে পিআর বাস্তবায়নের পরিস্থিতি বাংলাদেশে তৈরি হয়নি। গতকাল শুক্রবার ঠাকুরগাঁও জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হলরুমে সাংগঠনিক সভা শেষে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, গুরুত্বপূর্ণ দাবি নিয়ে জামায়াত রাজপথে আন্দোলন করছে, তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দাবি পিআর। যেহেতু আমাদের এই জায়গায় একটি পার্থক্য রয়েছে এ কারণে একই সাথে আমরা আন্দোলনে নামছি না। তবে জুলাই সনদ, সংস্কার, বিচারসহ অন্যান্য যে দাবিগুলো রয়েছে সেকারণে আমাদের ঐক্যমত বহাল থাকবে।
এনসিপির এই নেতা আরও বলেন, আওয়ামী লীগকে স্বৈরাচারী হতে সহযোগিতা করেছে জাতীয় পার্টি। সরকারি দল হওয়ার বৈধতা দিয়েছে জাতীয় পার্টি। ভারতের আধিপত্যবাদকে বাংলাদেশে প্রতিষ্ঠা করতে সহায়তা করেছে জাতীয় পার্টি। ভন্ডামীর নির্বাচন করে বিরোধী দল সেজে সকল সুযোগ-সুবিধা নিয়েছে জাতীয় পার্টি। এখন তারা যদি সুযোগ নিতে চায় বাংলাদেশের মানুষ তা হতে দিবে না।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নিম্নকক্ষে পিআর বাস্তবায়নের পরিস্থিতি তৈরি হয়নি : সারজিস আলম

আপডেট সময় :