ঢাকা ১১:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বাগমারায় এলজিইডির কাজে নিম্নমানের অভিযোগ, তথ্য দিতে অনীহা প্রকৌশলীর Logo কক্সবাজারে মায়ের সঙ্গে কারাগারে ছয় বছরের শিশু Logo নেছারাবাদে ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে স্বাস্থ্য বিভাগের অভিযান Logo গোপালগঞ্জে মাদকবিরোধী অভিযান, মাদকসহ আটক ১ Logo ঘাটাইলে প্রাথমিকের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম, দূর্নীতির অভিযোগ Logo সুন্দরবন থেকে দেড় বছরে ৬১ দস্যুকে অস্ত্রসহ আটক করেছে কোস্টগার্ড Logo মনোনয়ন কিনতে গিয়ে লাঞ্ছিত প্রার্থীরা Logo পলিক্রস পেঁয়াজে কৃষকের নতুন স্বপ্ন, বদলাচ্ছে আয়ের হিসাব Logo ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা নিশ্চিত করে দোষীদের গ্রেপ্তার দাবি Logo লাইসেন্স নেই, অধিক মূল্যে জ্বালানি বিক্রি করায় জরিমানা

নিয়ামতপুরে নবগঠিত বিএনপির কমিটি বাতিলের দাবীতে সংবাদ সম্মেলন

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি
  • আপডেট সময় : ১৮১ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নওগাঁর নিয়ামতপুর উপজেলা বিএনপির নবগিঠত পূর্ণাঙ্গ কমিটি বাতিলের দাবীতে পদ বঞ্চিত নেতা-কর্মীরা এক সংবাদ সম্মেলন করেন। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ৪টায় নিয়ামতপুর উপজেলা প্রেস ক্লাবের হল রুমে এ সংবাদ সম্মেলন করেন।
নিয়ামতপুর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পদ ডাঃ মোঃ আইনুল হক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন।
তার লিখিত বক্তব্যে উল্লেখ করেন, নিয়ামতপুর উপজেলা বিএনপির সদ্য ঘোষিত পূর্ণাঙ্গ কমিটিতে পতিত ফ্যাসিষ্ট আওয়ামীলীগের দোসরা স্থান পেয়েছে। তারা কিভাবে এই কমিটিতে স্থান পেল? যারা বিগত ফ্যাসিষ্ট আওয়ামীলীগের দালালি করেছে আজ তারাই বিএনপির কমিটির গুরুত্বপূর্ণ পদ দখল করেছে। অথচ আমরা সারা জীবন বিএনপির নিবেদিত প্রান। আমরা সেই কমিটির পদ থেকে বঞ্চিত। তাই যারা ফ্যাসিষ্ট আওয়ামীলীগের দোসর বিএনপির কমিটিতে স্থান পেয়েছে তাদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হোক। এবং অবিলম্বে এই কমিটি বাতিলের জোর দাবী জানাচ্ছি।
ডাঃ আইনুর হক তার লিখিত বক্তব্যে আরো উল্লেখ করে বলেন, আওয়ামীলীগের দোসর এরশাদ আলী কিভাবে কমিটিতে সহ-সাধারণ সম্পাদক পদ পেল? এছাড়া মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক শাহিন আলম সে বলে আমি নিজেও জানি না কিভাবে কমিটিতে স্থান পেলাম। আমরা এই কমিটি বাতিলের জন্য দলীয় হাই কমান্ড রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলর দলনেতা সাংগঠনিক পূনঃগঠন কার্যক্রম বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এাডঃ সৈয়দ শাহীন শওকত খালেক, সহ-সাংগঠনিক সম্পাদক এএইচএম ওবাইদুর রহমান চন্দন ও আমিরুল ইসলাম খান আলিমের নিকট স্মরক লিপি পেশ করেছি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নিয়ামতপুর সদর ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি ও বিআরডিবির সাবেক চেয়ারম্যান শরিফুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক কার্য নির্বাহী কমিটির সদস্য মোঃ হাসানুজ্জামান বাবু মাষ্টার, ভাবিচা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম, উপজেলা বিএনপির সাবেক সদস্য শহিদুল ইসলাম, ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য এমদাদুল হক, উপজেলা বিএনপির সাবেক সদস্য কাজী ইকবাল, শাহিন ইকবাল, নিয়ামতপুর সরকারী কলেজের যুগ্ন সাধারণ সম্পাদক সাব্বির হোসেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নিয়ামতপুরে নবগঠিত বিএনপির কমিটি বাতিলের দাবীতে সংবাদ সম্মেলন

আপডেট সময় :