ঢাকা ০৫:১০ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ঝিনাইদহে সংরক্ষিত নারী আসনে তহুরা  খাতুনকে ঘিরে তৃণমূলের প্রত্যাশা Logo নওগাঁর ঠাকুরমান্দার ২শ বছরের পূরনো রাজখাড়া দেবত্তোর ষ্টেটের শ্রী শ্রী জয় কালি মাতা মন্দির ভারতীয় সহকারী হাইকমিশনারের পরিদর্শন Logo সদর মডেল থানা ও রামু থানায় ১৪ ছিনতাইকারী গ্রেফতার Logo এপেক্স বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হলেন নুরুল আমিন চৌধুরী Logo জনভোগান্তি কমাতে প্রশাসনের জোর তৎপরতা, সচেতনতার আহ্বান Logo ‘জুলাই সনদ’ বাস্তবায়নে জাতীয় ঐকমত্যের ডাক দিলেন তানিয়া রব Logo মানিকগঞ্জে পেটে লাথি মেরে ভ্রূণ হত্যার অভিযোগ Logo তারাকান্দায় বসতবাড়ি সংলগ্ন মাটি খনন করায় বসতবাড়ি ধসে যাওয়ার শঙ্কা Logo বলাৎকারের খবর প্রকাশ করায় সাংবাদিকদের নামে অভিযুক্ত প্রধান শিক্ষকের মামলা Logo তারাকান্দায় ফখরুদ্দিন হত্যার জেরে ধরে বাড়িঘরে অগ্নিসংযোগ ও লুটপাট

নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা নিধন, ২০ জেলে আটক

গণমুক্তি ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ৪৬৭ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশের জাতীয় মাছ ইলিশের উৎপাদন বাড়াতে ব্যাপক পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প সংশ্লিষ্টরা এনিয়ে মাঠ পর্যায়ে রাত দিন কাজ করে চলেছেন। ইলিশের উৎপাদন বাড়াতে বর্তমানে ৮ মাস জাটকা ধরার ওপর নিষেধাজ্ঞা রয়েছে।

এ অবস্থায় পদ্মা, মেঘনা, তেতুঁলিয়াসহ বিভিন্ন নদী ও অভয়শ্রমে গোপনে জাটকা নিধনের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালিয়ে আসছে নৌ পুলিশ মৎস্য অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এরই মধ্যে চাঁদপুরের মেঘনায় অভিযান চালিয়ে ২০ জেলে আটক করেছে নৌ পুলিশ। তাদের বিরুদ্ধে মৎস্য আইনে মামলা করা হয়েছে।

চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান এসব তথ্য জানিয়ে বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বিকেলে বলেন, এখন জাটকা সংরক্ষণের নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে মেঘনার অভয়াশ্রমে মাছ ধরার সময় ২০ জেলেকে আটক করেন তারা।

এদের ১৭ জনের বিরুদ্ধে মামলা। অপর তিনজন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় মুচলেকায় অভিভাবকের জিম্মায় দেওয়া হয়েছে। কামরুজ্জামান বলেন, এদিন নৌ পুলিশে নিয়মিত অভিযানের অংশ হিসেবে মেঘনা নদীর অভয়াশ্রম এলাকা সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়নের শিলারচর, মিনি কক্সবাজার ও চিরাচর নাকম স্থানে অভিযান চালিয়ে মাছ ধরা অবস্থায় হাতে নাতে তাদের আটক করে।

পুলিশ জেলেদের কাছ থেকে ১০০ মিটার সুতার তৈরি লাসা জাল, ২ হাজার ৮০০ মিটার অবৈধ কারেন্ট জাল ও ৫টি মাছ ধরার পুরনো কাঠের নৌকা জব্দ করে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা নিধন, ২০ জেলে আটক

আপডেট সময় :