ঢাকা ০৪:২৮ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বাগমারায় এলজিইডির কাজে নিম্নমানের অভিযোগ, তথ্য দিতে অনীহা প্রকৌশলীর Logo কক্সবাজারে মায়ের সঙ্গে কারাগারে ছয় বছরের শিশু Logo নেছারাবাদে ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে স্বাস্থ্য বিভাগের অভিযান Logo গোপালগঞ্জে মাদকবিরোধী অভিযান, মাদকসহ আটক ১ Logo ঘাটাইলে প্রাথমিকের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম, দূর্নীতির অভিযোগ Logo সুন্দরবন থেকে দেড় বছরে ৬১ দস্যুকে অস্ত্রসহ আটক করেছে কোস্টগার্ড Logo মনোনয়ন কিনতে গিয়ে লাঞ্ছিত প্রার্থীরা Logo পলিক্রস পেঁয়াজে কৃষকের নতুন স্বপ্ন, বদলাচ্ছে আয়ের হিসাব Logo ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা নিশ্চিত করে দোষীদের গ্রেপ্তার দাবি Logo লাইসেন্স নেই, অধিক মূল্যে জ্বালানি বিক্রি করায় জরিমানা

নোয়াখালীতে কিশোর বিজয় হত্যা, গ্রেপ্তার ১

নোয়াখালী ব্যুরোপ্রধান
  • আপডেট সময় : ২৯১ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালীর বেগমগঞ্জে কিশোর মারওয়ান হোসেন বিজয়কে (১৮) কুপিয়ে হত্যার ঘটনার দুই দিন পর ৬নন্বর আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১।
গতকাল সোমবার (৬ অক্টোবর) সকালে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব-১১ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ও কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) মিঠুন কুমার কুÐু বিষয়টি নিশ্চিত করেন। গ্রেপ্তারকৃত শাফায়েত হোসেন সৈকত (২০) বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের পূর্ব একলাশপুর গ্রামের শহীদুল্লাহর ছেলে। তাকে রোববার রাত পৌনে ১২টার দিকে উপজেলার বেগমগঞ্জ বাস স্ট্যান্ড এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
র‌্যাব জানায়, উপজেলার শরীফপুর ইউনিয়নের নতুন ব্রিজ এলাকায় কিছুদিন আগে সন্ত্রাসীরা এক নিরীহ ব্যক্তিকে মারধর করছিল। তখন বিজয় ওই ব্যক্তিকে সন্ত্রাসীদের কবল থেকে উদ্ধার করেন। এতে ক্ষিপ্ত হয়ে সন্ত্রাসীরা বিজয়কে হত্যার পরিকল্পনা করে।
এরই ধারাবাহিকতায় গত শুক্রবার (৩ অক্টোবর) রাত ১০টার দিকে বেগমগঞ্জ উপজেলার কল্লা মার্কেট এলাকায় সন্ত্রাসীরা বিজয়ের গতিরোধ করে। পরে তাকে ধরে উপর্যুপরি তিন শতাধিক আঘাতে নির্মমভাবে কুপিয়ে হত্যা করে।
নিহত বিজয় উপজেলার হাজীপুর গ্রামের রবি মেম্বার বাড়ির শাহীন চৌধুরীর ছেলে। এ ঘটনায় নিহতের বোন শাহানাজ আক্তার সূবর্ণা বাদী হয়ে বেগমগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
র‌্যাবের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গ্রেপ্তার সৈকত একলাশপুর এলাকার আলোচিত দেলোয়ার বাহিনীর সক্রিয় সদস্য। ঘটনার পর থেকে মামলার আসামিরা পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সৈকতকে গ্রেপ্তার করা হয়।
পরবর্তীতে তাকে আইনি প্রক্রিয়ার জন্য বেগমগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নোয়াখালীতে কিশোর বিজয় হত্যা, গ্রেপ্তার ১

আপডেট সময় :