সংবাদ শিরোনাম ::
নোয়াখালীতে ১৯ মামলার আসামি ‘ডাকাত মাইস্যা’ গ্রেপ্তার
নোয়াখালী ব্যুরোপ্রধান
- আপডেট সময় : ২১ বার পড়া হয়েছে
নোয়াখালীর কোম্পানীগঞ্জে হত্যা, ডাকাতি ও অস্ত্রসহ ১৯ মামলার আসামি রফিকুল ইসলাম মাসুদ ওরফে ‘ডাকাত মাইস্যা’ (৩৮)-কে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার রংমালা বাজারে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে শনিবার বিকেলে নোয়াখালী চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গ্রেপ্তার মাইস্যা মুছাপুর ইউনিয়নের বাসিন্দা। পুলিশ সূত্রে জানাযায়, তার বিরুদ্ধে খুন, ডাকাতি, অস্ত্র, ধর্ষণ ও চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে এবং তার নামে গ্রেপ্তারি পরোয়ানাও ছিল।
কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) বিমল কর্মকার জানান, বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। একটি মামলায় অপর আসামির ১৬৪ ধারার জবানবন্দিতেও তার সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে।

















