ঢাকা ০৮:৫২ অপরাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬

নোয়াখালী-লক্ষ্মীপুরে যৌথ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৩

নোয়াখালী ব্যুরোপ্রধান
  • আপডেট সময় : ২৪ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী ও লক্ষ্মীপুরে পৃথক স্থানে অভিযান চালিয়ে ৩,৭৯৮ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক পাচারকারী চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) ও র‌্যাব-১১ এর যৌথ দল।
গত শনিবার (৪ এপ্রিল) বিকেলে বেগমগঞ্জ উপজেলার তপাদার বাজার ও লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানার মান্দারী পূর্ব বাজার এলাকায় নোয়াখালী-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন লক্ষ্মীপুর সদর উপজেলার দক্ষিণ কড়ইতলা এলাকার মো. হারুন (৩৫), দিলসাতপুর এলাকার মো. সুমন ওরফে ইলেকট্রিক সুমন (৪৪) এবং ছিলাদি এলাকার মো. বাবুল হোসেন (২২)।
অভিযান সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তপাদার বাজার এলাকায় ক্রেতা সেজে অবস্থান নেয় ডিএনসি ও যৌথ বাহিনী। এ সময় ইয়াবা বিক্রির উদ্দেশ্যে সেখানে এলে হারুন ও সুমনকে ৩০০০ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চন্দ্রগঞ্জের মান্দারী পূর্ব বাজার এলাকায় অভিযান চালিয়ে আরও ৭৯৮ পিস ইয়াবাসহ বাবুল হোসেনকে আটক করা হয়।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সুব্রত সরকার শুভ জানান, অভিযানে মোট ৩৭৯৮ পিস ইয়াবা, নগদ ২০ হাজার টাকা, চারটি মোবাইল ফোন এবং একটি ব্যাটারিচালিত অটোরিকশা জব্দ করা হয়েছে। এ ঘটনায় বেগমগঞ্জ মডেল থানা ও চন্দ্রগঞ্জ থানায় পৃথক মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নোয়াখালী-লক্ষ্মীপুরে যৌথ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৩

আপডেট সময় :