ঢাকা ০৩:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বাগমারায় এলজিইডির কাজে নিম্নমানের অভিযোগ, তথ্য দিতে অনীহা প্রকৌশলীর Logo কক্সবাজারে মায়ের সঙ্গে কারাগারে ছয় বছরের শিশু Logo নেছারাবাদে ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে স্বাস্থ্য বিভাগের অভিযান Logo গোপালগঞ্জে মাদকবিরোধী অভিযান, মাদকসহ আটক ১ Logo ঘাটাইলে প্রাথমিকের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম, দূর্নীতির অভিযোগ Logo সুন্দরবন থেকে দেড় বছরে ৬১ দস্যুকে অস্ত্রসহ আটক করেছে কোস্টগার্ড Logo মনোনয়ন কিনতে গিয়ে লাঞ্ছিত প্রার্থীরা Logo পলিক্রস পেঁয়াজে কৃষকের নতুন স্বপ্ন, বদলাচ্ছে আয়ের হিসাব Logo ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা নিশ্চিত করে দোষীদের গ্রেপ্তার দাবি Logo লাইসেন্স নেই, অধিক মূল্যে জ্বালানি বিক্রি করায় জরিমানা

পঞ্চগড়ে পেনশন মেলার উদ্বোধন, আলোচনা সভা ও কর্মশালা অনুষ্ঠিত

পঞ্চগড় প্রতিনিধি
  • আপডেট সময় : ৩৯৫ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

‘সার্বজনীন পেনশন স্কিমে অংশগ্রহণ নিশ্চিত করবে ভবিষ্যত জীবন’ এই প্রতিপাদ্যে পঞ্চগড়ে পেনশন মেলার উদ্বোধন করা হয়েছে। আজ রোববার দুপুরে পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বরে জেলা প্রশাসন ও অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের জাতীয় পেনশন কর্তৃপক্ষ আয়োজিত মেলা বেলুন উড়িয়ে উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের যুগ্মসচিব আ ফ ম ফজলে রাব্বি।
এসময় জেলা প্রশাসক সাবেত আলী, সিভিল সার্জন ডা মিজানুর রহমান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
পরে অতিথিরা মেলায় অংশগ্রহণ করা বিভিন্ন স্টল পরিদর্শন করেন।পরে সরকারি অডিটোরিয়াম হলরুমে পেনশন মেলা উপলক্ষে আলোচনা সভা ও কর্মশালার আয়োজন করা হয়।
জেলা প্রশাসক সাবেত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের যুগ্মসচিব আ ফ ম ফজলে রাব্বি, সিভিল সার্জন ডা মিজানুর রহমান, ছাত্র প্রতিনিধি ফজলে রাব্বি, জেলা জামায়াতে ইসলামীর আমির ইকবাল হোসাইন, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু প্রমুখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে প্রজেক্টরের মাধ্যমে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করেন জাতীয় পেনশন কর্তৃপক্ষের সহকারী মহাব্যবস্থাপক (উপসচিব) সিরাজুম মনিরা। এছাড়া স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুমন চন্দ্র দাশ।
এসময় বিভিন্ন সরকারী বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী, রাজনৈতিক দলের নেতাকর্মী, বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মী, গণমাধ্যমকর্মী, ব্যাংক বিমা সংস্থার প্রতিনিধি সহ সর্বস্তরের মানুষজন অংশ নেন।
উল্লেখ্য, পেনশন মেলায় ব্যাংক বিমা, বেসরকারি উন্নয়ন সংস্থা, ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা সেন্টার সহ ২৭টি স্টল অংশগ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পঞ্চগড়ে পেনশন মেলার উদ্বোধন, আলোচনা সভা ও কর্মশালা অনুষ্ঠিত

আপডেট সময় :