ঢাকা ০৮:২০ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ঝিনাইদহে সংরক্ষিত নারী আসনে তহুরা  খাতুনকে ঘিরে তৃণমূলের প্রত্যাশা Logo নওগাঁর ঠাকুরমান্দার ২শ বছরের পূরনো রাজখাড়া দেবত্তোর ষ্টেটের শ্রী শ্রী জয় কালি মাতা মন্দির ভারতীয় সহকারী হাইকমিশনারের পরিদর্শন Logo সদর মডেল থানা ও রামু থানায় ১৪ ছিনতাইকারী গ্রেফতার Logo এপেক্স বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হলেন নুরুল আমিন চৌধুরী Logo জনভোগান্তি কমাতে প্রশাসনের জোর তৎপরতা, সচেতনতার আহ্বান Logo ‘জুলাই সনদ’ বাস্তবায়নে জাতীয় ঐকমত্যের ডাক দিলেন তানিয়া রব Logo মানিকগঞ্জে পেটে লাথি মেরে ভ্রূণ হত্যার অভিযোগ Logo তারাকান্দায় বসতবাড়ি সংলগ্ন মাটি খনন করায় বসতবাড়ি ধসে যাওয়ার শঙ্কা Logo বলাৎকারের খবর প্রকাশ করায় সাংবাদিকদের নামে অভিযুক্ত প্রধান শিক্ষকের মামলা Logo তারাকান্দায় ফখরুদ্দিন হত্যার জেরে ধরে বাড়িঘরে অগ্নিসংযোগ ও লুটপাট

পবিত্র ঈদুল আযাহা উদযাপন করছে দেশের ধর্মপ্রাণ মানুষ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ৪৮৪ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশের কোটি কোটি মুসলমান আজ সোমবার (১৭ জুন) পবিত্র ঈদুল আযাহা উদযাপন করছে। এদিন সকালে দুই রাকাত ওয়াজিব নামাজ আদায়ের মাধ্য ঈদ উদযাপন শুরু করেন বাংলাদেশের মানুষ। ধনী-গরিবের ভেদাভেদ ভুলে সবাই এক কাতারে দাঁড়িয়ে ঈদের নামাজ আদায় করেন।

নামাজ শেষে মুসলিম উম্মাহ, আত্মশুদ্ধি, নিজেদের পাপমোচন এবং পরিবার-পরিজন, দেশ ও মানুষের সুখ-সমৃদ্ধি কামনা করে দোয়া চেয়ে আল্লাহর দরবারে অবনত মস্তকে প্রার্থনা করেন।

ঢাকার হাইকোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাতে সর্বস্তরের মুসল্লিদের সঙ্গে ঈদুল আজহার নামাজ আদায় করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। সুপ্রিম কোর্টের বিচারপতি, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, রাজনীতিবিদসহ সব শ্রেণিপেশার মানুষ জামাতে অংশ নেন।

সোমবার (১৭ জুন) সকাল সাড়ে ৭টায় রাষ্ট্রপতি তার পরিবারের সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে ঈদুল আজহার নামাজ আদায় করেন।

বাংলাদেশে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয় জাতীয় ঈদগাহে। সকাল থেকেই দূরদুরান্ত মুসল্লিরা জাতীয় ঈদগাহের প্রধান জামাতে অংশ নিতে ছুটে আসেন। তারা দীর্ঘ লাইনে দাড়িয়ে ঈদগাহে প্রবেশ করেন।

অন্যদিকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় সাড়ে ৭টায়। এখানে এক ঘন্টা পর পর ৫টি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা এহসানুল হক।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পবিত্র ঈদুল আযাহা উদযাপন করছে দেশের ধর্মপ্রাণ মানুষ

আপডেট সময় :