ঢাকা ০৩:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo নওগাঁর ঠাকুরমান্দার ২শ বছরের পূরনো রাজখাড়া দেবত্তোর ষ্টেটের শ্রী শ্রী জয় কালি মাতা মন্দির ভারতীয় সহকারী হাইকমিশনারের পরিদর্শন Logo সদর মডেল থানা ও রামু থানায় ১৪ ছিনতাইকারী গ্রেফতার Logo এপেক্স বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হলেন নুরুল আমিন চৌধুরী Logo জনভোগান্তি কমাতে প্রশাসনের জোর তৎপরতা, সচেতনতার আহ্বান Logo ‘জুলাই সনদ’ বাস্তবায়নে জাতীয় ঐকমত্যের ডাক দিলেন তানিয়া রব Logo মানিকগঞ্জে পেটে লাথি মেরে ভ্রূণ হত্যার অভিযোগ Logo তারাকান্দায় বসতবাড়ি সংলগ্ন মাটি খনন করায় বসতবাড়ি ধসে যাওয়ার শঙ্কা Logo বলাৎকারের খবর প্রকাশ করায় সাংবাদিকদের নামে অভিযুক্ত প্রধান শিক্ষকের মামলা Logo তারাকান্দায় ফখরুদ্দিন হত্যার জেরে ধরে বাড়িঘরে অগ্নিসংযোগ ও লুটপাট Logo ডামুড্যায় ২ শত বছরের ঐতিহ্য ধরে রেখে মাছ ধরা উৎসব পালিত

পরিবেশ সুরক্ষা-টেকসই উন্নয়নে যুবদের অংশগ্রহণ গুরুত্বপূর্ণ: পরিবেশমন্ত্রী

গণমুক্তি রিপোর্ট
  • আপডেট সময় : ৪৯৯ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন, পরিবেশ রক্ষা এবং টেকসই উন্নয়নের লক্ষ্য বাস্তবায়নে নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ বিশেষ করে তরুণদের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্বে জাতিসংঘ চিহ্নিত জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্যের ক্ষতি এবং দূষণ এই তিনটি জটিল সমস্যা সমাধানে যুবকদের নিজেদেরকে নিয়োজিত করতে হবে।

রোববার (২ জুন) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ন্যাশনাল মডেল ইউনাইটেড নেশনস (ডনমুন) ২০২৪-এর সমাপনী অনুষ্ঠানে পরিবেশমন্ত্রী এসব কথা বলেন।

সাবের চৌধুরী বলেন, তরুণদের অবশ্যই সংলাপ শিখতে হবে, কার্যকরভাবে যোগাযোগ করতে হবে এবং চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। আমাদের অবশ্যই প্রকৃতির সাথে শান্তির জন্য চেষ্টা করতে হবে। ন্যায়বিচারের জন্য আমাদের লড়াই এবং যুক্তি করার ক্ষমতার জন্য সম্মিলিত পদক্ষেপের প্রয়োজন।

মন্ত্রী চৌধুরী বলেন, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় আমাদের পরিবেশ রক্ষা এবং টেকসই উন্নয়ন ও ন্যায়সঙ্গত শান্তির জন্য নীতি বাস্তবায়নে সচেষ্ট। আসুন একসাথে, আমরা এমন একটি বিশ্বের জন্য সংগ্রাম করি যেখানে স্থায়িত্ব এবং শান্তি নিছক আকাঙ্খা নয় বরং বাস্তবতা।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পরিবেশ সুরক্ষা-টেকসই উন্নয়নে যুবদের অংশগ্রহণ গুরুত্বপূর্ণ: পরিবেশমন্ত্রী

আপডেট সময় :