পাটকেলঘাটা বড়ব্রিজের সংযোগ রাস্তার ফুটপাথ, বৃদ্ধি করা জরুরী প্রয়োজন
- আপডেট সময় : ৩৯ বার পড়া হয়েছে
খুলনা সাতক্ষীরা মহাসড়কের পাটকেলঘাটা বড় ব্রিজের দুধারে ফুটপাত যার দৈর্ঘ্য ১ কি: মি:। পল্লী বিদ্যুৎ অফিসের সামনে থেকে ব্রিজের পূর্ব পাশে কুমিরা বাজারে গিয়ে শেষ হয়। এর প্রস্থ্য কম হওয়ায় তাছাড়া কুমিরা বাজার থেকে ফুটপথ প্রথমে একটু বাক থাকার কারণে ট্রাক ও বাস সাইড নেওয়ার সময় ফুটপথের ধারে গাড়ির টায়ার ছেড়ার ভয়ে দুই গাড়ির চালক প্রায় মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটায়। একারনে পুরাতন সরু ফুটপথ ভেঙ্গে দুধারের জায়গা বৃদ্ধি করা জরুরী প্রয়োজন।
পাকিস্তান থাকাকালীন ১৯৫৭ সালে পাটকেলঘাটা বড় ব্রিজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন তৎকালীন সামরিক সরকার আইয়ুব খান। তিনি খুলনা, যশোর ও সাতক্ষীরা মহকোমার সাথে যোগাযোগ ব্যবস্থায় উন্নয়নের জন্য পাটকেলঘাটা কপোতাক্ষ নদের উপর ব্রিজ নির্মান করে। ব্রিজ নির্মান করতে দীর্ঘ ৮ বছর। ১৯৬৫ সালে পাকিস্তান সামরিক সরকার সি প্লেনে এসে উদ্বোধন করেন। ঐ সময় ব্রিজের সংযোগ রাস্তা নদের পূর্ব পাশে কুমিরা সাবেক বাস স্টপিজ থেকে ব্রিজের পশ্চিম পাশে বর্তমান পল্লী বিদ্যুৎ অফিস পর্যন্ত প্রায় ১ কি: মি: দৈর্ঘ্য। ঐ সময় ইঞ্জিনিয়ার ও ঠিকাদার জানতোনা যে, যানবাহনের চাপ বৃদ্ধি পাবে। তাই সংযোগ রাস্তার প্রস্থ্য কম করেছিল। এদিকে সংযোগ রাস্তার মাটি যাতে বৃষ্টির পানিতে না ভাঙ্গে তার জন্য সংযোগ রাস্তার দুপাশে ফুপপথ করেন। কিন্তু ফুটপথের প্রস্ত কম হওয়ায় বিভিন্ন যানবাহন সাইডে টায়ার ছিড়ে যাওয়ার ভয়ে প্রায় ঘটে চলেছে মুখোমুখি সংঘর্ষের ঘটনা। তাই পাটকেলঘাটা এলাকার সচেতন মহলের দাবী দূর্ঘটনা এড়ানোর জন্য পাটকেলঘাটা ব্রিজের সংযোগ রাস্তার সরু ফুটপথ ভেঙ্গে অচিরেই ফুটপথের প্রস্থ্য বৃদ্ধি করার জন্য সড়ক ও জনপদ বিভাগের প্রতি আহবান জানিয়েছেন।

















