ঢাকা ০৭:২৮ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বাগমারায় এলজিইডির কাজে নিম্নমানের অভিযোগ, তথ্য দিতে অনীহা প্রকৌশলীর Logo কক্সবাজারে মায়ের সঙ্গে কারাগারে ছয় বছরের শিশু Logo নেছারাবাদে ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে স্বাস্থ্য বিভাগের অভিযান Logo গোপালগঞ্জে মাদকবিরোধী অভিযান, মাদকসহ আটক ১ Logo ঘাটাইলে প্রাথমিকের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম, দূর্নীতির অভিযোগ Logo সুন্দরবন থেকে দেড় বছরে ৬১ দস্যুকে অস্ত্রসহ আটক করেছে কোস্টগার্ড Logo মনোনয়ন কিনতে গিয়ে লাঞ্ছিত প্রার্থীরা Logo পলিক্রস পেঁয়াজে কৃষকের নতুন স্বপ্ন, বদলাচ্ছে আয়ের হিসাব Logo ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা নিশ্চিত করে দোষীদের গ্রেপ্তার দাবি Logo লাইসেন্স নেই, অধিক মূল্যে জ্বালানি বিক্রি করায় জরিমানা

পুলিশের সঙ্গে যুবশক্তির হাত মিলিয়ে কাজ করায়, যানজটের স্বস্তি ফিরছে গাজীপুরে

স্টাফ রিপোর্টার, গাজীপুর
  • আপডেট সময় : ৪৬৯ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শ্রীপুর চৌরাস্তায় অসহনীয় যানজট নিরসনে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক -এর দিকনির্দেশনায় স্বেচ্ছাশ্রমে কাজ করছেন সূর্যোদয় স্পোর্টিং ক্লাবের ২০ যুবক।
জানা যায়, ২০০২ সালে প্রতিষ্ঠিত সূর্যোদয় স্পোর্টিং ক্লাবটি শুরুতে ক্রীড়ামূলক কার্যক্রম চালালেও ধীরে ধীরে সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখতে শুরু করে। সম্প্রতি সংগঠনের সাংগঠনিক সম্পাদক মোঃ সাইদ শ্রীপুর সদরে দীর্ঘদিন ধরে চলা যানজট সমস্যার সমাধানে এগিয়ে আসার আগ্রহ প্রকাশ করলে শ্রীপুর থানার ওসি মোঃ আব্দুল বারিক তাদের পাশে দাঁড়ান।
স্থানীয় ব্যবসায়ী, পরিবহন চালক, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, “যুবকদের এমন স্বেচ্ছাশ্রম এবং পুলিশের সহযোগিতা সমাজে একটি ইতিবাচক বার্তা দিচ্ছে। এটা যদি নিয়মিতভাবে চালু রাখা যায়, তাহলে শ্রীপুর সদরের দীর্ঘদিনের যানজট সমস্যা অনেকটাই কমে যাবে।” সূর্যোদয় স্পোর্টিং ক্লাবের নেতারা জানিয়েছেন, ভবিষ্যতেও তারা সমাজকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবেন এবং যে কোনো জনসেবামূলক কাজে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করতে প্রস্তুত।
ওসি মোহাম্মদ আব্দুল বারিক ক্লাবটির উদ্যোগকে স্বাগত জানিয়ে যানজট নিরসন কার্যক্রমে সহায়তা করতে একজন অফিসারের নেতৃত্বে দুজন পুলিশ সদস্য নিযুক্ত করেন। পুলিশ ও ক্লাবের সম্মিলিত প্রচেষ্টায় প্রতিদিন নির্দিষ্ট সময়ে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে যান চলাচল স্বাভাবিক রাখতে কাজ করছেন তারা।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পুলিশের সঙ্গে যুবশক্তির হাত মিলিয়ে কাজ করায়, যানজটের স্বস্তি ফিরছে গাজীপুরে

আপডেট সময় :