ঢাকা ১১:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ড: কৌশলগত অংশীদারিত্বের নতুন দিগন্ত Logo কোস্টগার্ডের মাদক বিরোধী অভিযানে  ৭৫০০ পিস ইয়াবাসহ আটক ১ Logo গলাচিপা পৌরসভায় ভাতা ভোগীদের যাচাই-বাছাই কার্যক্রমে জনমনে ইতিবাচক সাড়া Logo তিন দিন ব্যাপী নাটোর কানাইখালী মাঠে আম প্রদর্শনী ও ফল মেলা শুরু Logo ঝিনাইদহে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ Logo ঝিনাইদহে ছয় লেন সড়ক নির্মাণে অধিগ্রহণকৃত জমির ন্যায্য মূল্য’র দাবিতে মানববন্ধন Logo হরিণাকুণ্ডুতে বিভিন্ন প্রতিষ্ঠানে সহায়তার চেক ও ফুটবল বিতরণ Logo ওয়ালটন প্লাজার দেশব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্প, হটলাইন চালু Logo গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে ডামুড্যায় কর্মশালা অনুষ্ঠিত Logo নলুয়াবাগী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আগ্রহ মুজিবুর রহমানের

প্রতিরক্ষা ও নিরাপত্তা খাতে একসঙ্গে কাজ করতে ইইউ : রাষ্ট্রদূত হোয়াইটলি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ৩৮৩ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রতিরক্ষা ও নিরাপত্তা খাতে বাংলাদেশ-ইইউ একসঙ্গে কাজ করতে আগ্রহী। এ বিষয়ে সহযোগিতা দিতেও আগ্রহী ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। সোমবার (১০ জুন) জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ডিকাব) আয়োজিত ‘ডিকাব টক’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন, ঢাকায় নিযুক্ত রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি।

ইইউ রাষ্ট্রদূত বলেন, গাজায় সংঘাতের ইতি চায় তারা। যেখানেই মানবতার লঙ্ঘন হয়, সেখানেই ইইউ সোচ্চার ভূমিকা পালন করে। ফিলিস্তিনের হামাসকে আমরা সন্ত্রাসী সংগঠন মনে করলেও পিএলওর সঙ্গে আমরা কাজ করছি। সেখানে আমরা মানবিক সহায়তা দিচ্ছি।

প্রশ্নের উত্তরে হোয়াইটলি বলেন, বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ-বিআরআই ও ইউরোপীয়ন ইউনিয়নের গ্লোবাল গেটওয়ের মধ্যে মৌলিক পার্থক্য রয়েছে। আমরা প্রযুক্তি হস্তান্তর, জলবায়ুখাত সহ আরও বিভিন্ন বিষয়ে প্রাধান্য দিয়ে থাকি।

ইউরোপীয় ইউনিয়ন ইনভেস্টমেন্ট ব্যাংক বাংলাদেশে ব্যবসা করতে চায়, তবে কাদের সঙ্গে ব্যবসা করবে, সেটি তাদের সিদ্ধান্ত।

রোহিঙ্গা সংকট নিয়ে ইইউ রাষ্ট্রদূত বলেন, রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের অবস্থান প্রশংসনীয়। আন্তর্জাতিক সম্প্রদায় রোহিঙ্গা সমস্যা সমাধানে সবসময় পাশে
থাকবে। এ সমস্যা সমাধানে অগ্রাধিকার দেবে।

চার্লস হোয়াইটলি বলেন, আট-নয় বছর আগে হলি আর্টিজান বেকারিতে জঙ্গি আক্রমণ হয়েছিল। তারপর থেকে বাংলাদেশ জঙ্গি ও উগ্রবাদ প্রতিরোধে প্রশংসনীয় ভূমিকা রাখছে।

ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের জনগণ কঠোর পরিশ্রমী, বিশেষ করে তরুণরা। ভবিষ্যতে বিভিন্ন খাতে বাংলাদেশ আরও ভালো করবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ডিকাব প্রেসিডেন্ট নূরুল ইসলাম হাসিব ও সাধারণ সম্পাদক আশিকুর রহমান অপু।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

প্রতিরক্ষা ও নিরাপত্তা খাতে একসঙ্গে কাজ করতে ইইউ : রাষ্ট্রদূত হোয়াইটলি

আপডেট সময় :