ঢাকা ০৮:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ‘খেলাধুলাই পারে সীমান্তের দেয়াল ভাঙতে’: প্রতিমন্ত্রী আমিনুল হক Logo ব্রহ্মপুত্রের ভাঙন ঠেকাতে চিলমারী রক্ষার দাবি, চরবিষয়ক মন্ত্রণালয়ের আহ্বান Logo ‘সমাজের নিকৃষ্ট মানুষ আওয়ামী লীগ করে’—সিরাজগঞ্জে মন্ত্রী টুকু Logo সুবর্ণচরে মৎস্য প্রজেক্ট দখল ও মাছ লুটের অভিযোগ, মানববন্ধনে বাধার দাবি Logo বৈরী আবহাওয়ায় সমুদ্রে না যাওয়ার আহ্বান কোস্টগার্ডের Logo বন্ধ পাটকল ও টেক্সটাইল মিল চালুর উদ্যোগ নিচ্ছে সরকার: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী Logo কাঁঠালিয়ায় মামলা তুলে নিতে হুমকির অভিযোগ, থানায় জিডি Logo নোয়াখালীতে ট্রাকের ধাক্কায় কৃষি কর্মকর্তা নিহত Logo ঘাটাইলে মাদকের বিরুদ্ধে সচেতনতামূলক র‍্যালি Logo জনবল সংকট ও দালালচক্রে শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের ভোগান্তি

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন ভুটানের রাজা

গণমুক্তি ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ৬১৮ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেছেন ঢাকা সফরে থাকা ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক।

সোমবার (২৫ মার্চ) দুপুর সোয়া ১টা নাগাদ ভুটানের রাজা ঢাকার তেঁজগাওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এলে টাইগার গেটে তাকে ফুলেল শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এরপর প্রধানমন্ত্রীর কার্যালয়ের শিমুল হলে একান্ত বৈঠকে বসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক।

একান্ত বৈঠক শেষে তারা দুই দেশের প্রতিনিধিদের নিয়ে দ্বিপাক্ষিক করবেন। দুই দেশের মধ্যে তিনটি সমঝোতা স্মারক সই হতে পারে।

সোমবার (২৫ মার্চ) সকাল ১০টা নাগাদ বিশেষ ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান ভুটানের রাজা ও তার সফরসঙ্গীরা।

বিমানবন্দরে ভুটানের রাজাকে স্বাগত জানান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এ সময় তাকে লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার দেওয়া হয়।

ভুটানের রানী, তার পরিবারের সদস্যরা, ভুটানের সরকারেরমন্ত্রী ও সরকারি বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তা ভুটানের রাজার সফরসঙ্গী।

বাংলাদেশে নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর এটাই প্রথম কোনো ভিভিআইপি সফর।

সফরকালে ভুটানের রাজা বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন ভুটানের রাজা

আপডেট সময় :