সংবাদ শিরোনাম ::
ফখরুল-নুর বৈঠকে
গণমুক্তি ডিজিটাল ডেস্ক
- আপডেট সময় : ৪৩৫ বার পড়া হয়েছে
বিএনপি ফের রাজপথে সক্রিয় আন্দোলনে নামার প্রস্তুতির অংশ হিসাবে সমমনা দলের সঙ্গে আলোচনা শুরু করেছে। এরই ধারাবাহিকতা অংশ হিসাবে গণঅধিকার পরিষদের নুরুল হক নুর সঙ্গে বৈঠক করেছেন মঙ্গলবার (১৪ মে)।
এদিন বিকেলে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর-নুরুল হকের সঙ্গে বৈঠকে বসেন।
বৈঠক শেষে মির্জা ফখরুল বলেন, দেশের নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দেয়া হয়েছে। সরকার বিনা ম্যান্ডেটে জোর করে ক্ষমতায় টিকে আছে। দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক অবস্থা ধ্বংস করে ফেলা হয়েছে। ডামি নির্বাচন করে নিজেদের দুর্নীতি অব্যাহত রেখেছে সরকার।
























