ফেনীতে টমটম চালক খুন, আলামতসহ দুইজন আটক
- আপডেট সময় : ৩৪ বার পড়া হয়েছে
ঘটনার বিবরণ প্রাপ্তি ও জেলা পুলিশের সফলতার সহিত আসামী সনাক্ত করণে মাধ্যমে দ্রুততম সময়ে আসামিদ্বয়কে আইনের আওতায় আনার সফল সন্ভবনা উন্মোচিত !
৩০ শে জানুয়ারী – ২০২৬ ইং শুক্রবার রাত অনুমানিক ১০.৩০ ঘটিকার সময় ফেনী সদর মডেল থানাধীন ফেনী পৌরসভাস্থ ০৯নং ওয়ার্ড নাজিররোড টিকটক গলির মুখ নুর নাহার মঞ্জিলেরসামনে পাকা রাস্তার উপর ০১নং আসামী এমরান হোসেন প্রকাশ মারুফ (২০), পিতা-জসিম উদ্দিন প্রঃ ফারুক মিয়া, মাতা-জোহুরা বেগম, সাং-নেতড়া, পোঃ চিওড়া উপজেলা – চৌদ্দগ্রাম, জেলা-কুমিল্লা, বর্তমান ঠিকানা – নুর নাহার মঞ্জিল, নাজির রোড ফেনী পৌর ৯নং ওয়ার্ড উপজেলা – ফেনী সদর, জেলা-ফেনী তাহার পকেটে থাকা ধারালো ছোরা দ্বারা অত্র মামলার ভিকটিম মোঃ মাসুদ হাসান (১৮), পিতা- মোঃ নয়ন, মাতা- সুমি আক্তার, সাং-মির্জানগর, হাজী বাড়ী, ৯নং ওয়ার্ড, উপজেলা – তিতাস, জেলা-কুমিল্লা, বর্তমান ঠিকানা পাটোয়ারী ভবন ( পুরাতন বিল্ডিং) ৩য় তলা, ফেনী পৌর ৯নং ওয়ার্ড উপজেলা – ফেনী সদর, জেলা-ফেনী’কে হত্যার উদ্দেশ্যে এলোপাথাড়ী ভাবে ছুরিকাঘাত করিলে উক্ত ছুরির আঘাতে আমার ছেলের গলার বাম পাশে, নাভিতে ও পিঠে সহ শরীরে বিভিন্ন স্থান কেঁটে গুরুতর জখম হয়। ০২নং আসামী মোঃ রাইমান ইসলাম রায়াত (১৮), পিতা মোঃ আবদুল রহিম, মাতা-মোছাঃ রোকসানা আক্তার,সাং-কচুয়া, মোল্লাবাড়ী, উপজেলা – কচুয়া, জেলা-বাগেরহাট, বর্তমান ঠিকানা – নুর নাহার মঞ্জিলের, জহির মিয়ার ভাড়াটিয়া, নাজির রোড ফেনী পৌর ৯নং ওয়ার্ড নানা-ফকির মেম্বার, নানার বাড়ী, সাং-ফকির মেম্বার বাড়ী, মধুয়াই, আফতাব বিবির হাট, বালিগাঁ ইউনিয়ন পরিষদ , উপজেলা – ফেনী সদর, জেলা-ফেনী তাহার সাথে থাকা বটি দিয়ে ভিকটিম মোঃ ইফরান হোসেন ইয়াফি (১৯), পিতা-মোঃ সুমন, মাতা-ফেরদৌস আরা বেগম, সাং-সুন্দরপুর, বালিগাঁও ইউনিয়ন , বর্তমান ঠিকানা – আছিয়া ম্যানসন, নাজির রোড, ফেনী পৌর ৯নং ওয়ার্ড উপজেলা – ফেনী সদর, জেলা-ফেনী’কে হত্যার উদ্দেশ্যে গলায় সহ শরীরে বিভিন্ন্ স্থানে হাতে থাকা বটি দ্বারা কোপাইয়া গুরুত্বর জখম করে। তাহাদের আত্বচিৎকারে আশেপাশের লোকজন চিৎকার শুনিয়া আগাইয়া আসিলে উপরোক্ত আসামীদ্বয় ঘটনাস্থল হইতে পালাইয়া যাইতে সক্ষম হয় । পরবর্তীতে স্থানীয় লোকজন তাহাদেরকে ঘটনাস্থল হইতে গুরুতর আহত অবস্থায় উদ্বার পুর্বক চিকিৎসার জন্য দ্রুত ফেনী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ভিকটিম মোঃ মাসুদ হাসান (১৮)’কে মৃত ঘোষনা করেন এবং ভিকটিমকে মোঃ ইফরান হোসেন ইয়াফি (১৯)’কে প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরনের অনুমতি প্রদান করেন। বর্তমানে ভিকটিমকে মোঃ ইফরান হোসেন ইয়াফি (১৯) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে।
এদত সংক্রান্তে এজহারে বাদী সুমি আক্তার (৩৫), স্বামী-মোঃ নয়ন, পিতা-মৃত সেকান্তর মাঝী, মাতা-মৃত জৈয়তুন নুর, সাং-মির্জানগর, হাজী বাড়ী, ৯নং ওয়ার্ড, উপজাপ – তিতাস, জেলা-কুমিল্লা, বর্তমান ঠিকানা -নাজিররোড,পাটোয়ারী ভবন ( পুরাতন বিল্ডিং) ৩য় তলা, নাজির রোড ফেনী পৌর উপজেলা – ফেনী সদর, জেলা-ফেনী লিখিত অভিযোগ করিলে ফেনী মডেল থানায় রুজু কৃত মামলা নং-৬৪/৬৪, তারিখ-৩১ শে জানুয়ারী ২০২৬ ইং, ধারা-৩০২/৩২৬/৩০৭/৩৪ পেনাল কোড রুজু করা হয়।
মামলা রুজু হওয়ার পর উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ)/ওয়ালি উল্যাহ সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করিয়া ইং ৩১ শে জানুয়ারী – ২০২৬ ইং শনিবার ভোর রাত অনুমান ০৩.১০ ঘটিকায় ফেনী মডেল থানাধীন পৌরসভাস্থ নাজির রোড এলাকা হইতে ০২নং আসামী মোঃ রাইমান ইসলাম রায়াত (১৮) এবং ঐদিন সকাল অনুমান ০৮.১০ ঘটিকার সময় ফেনী মডেল থানাধীন পৌরসভাস্থ ট্রাংক রোড এলাকা হইতে ০১নং আসামী এমরান হোসেন প্রকাশ মারুফ (২০)’দ্বয়কে গ্রেফতার করেন। আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদে তাহারা ঘটনার সহিত জড়িত মর্মে স্বীকারোক্তি প্রদান করে এবং ০২নং আসামী মোঃ রাইমান ইসলাম রায়াত (১৮) বিজ্ঞ আদালতে ফৌঃ কাঃ বিঃ আইনের ১৬৪ ধারা মতে স্বেচ্ছায় দোষ স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করে।
হত্যাকান্ডে ব্যবহৃত ০১টি ছোরা ও ০১টি বটি দা এবং ০১ জোড়া প্লাস্টিকের রক্তমাখা জুতা ফেনী সদর মডেল থানার পুলিশ উদ্ধার পূর্বক জব্দ করেন। আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইলে আদালত আসামী দ্বয়কে জেল হাজতে প্রেরন করেন ।
এখানে উল্লেখ্য যে ফেনীতে প্রতিদিন প্রতিনিয়ত যে সকল কিশোর গ্যাংয়ের উৎপাতে যে সকল ঘটনার জন্ম নিচ্ছে ঝরছে অকাতরে প্রান তাদের সিংহভাগই ফেনীর বহিরাগত ! এরাই চালাচ্ছে কিশোর গ্যাং কর্মকান্ড । এবং এদের আতন্কে আতঙ্কিত নগরবাসী মাদকাসক্ত মাদক বিপনন থেকে চুরি ডাকাতি ছিনতাই রাহাজানি । সকল কিছুর শিকড়ে এদের অবস্হান । প্রকৃত ফেনীর সভ্রান্ত সচেতন ফেনীর অধিবাসীরা সন্তান প্রাইমারী স্কুলের গন্ডি পেরুলেই এদের ভয়ে সন্তানের জীবন রক্ষায় ফেনী হতে ঢাকা চট্টগ্রাম মুখি হতে বাধ্য হচ্ছেন । এই প্রতিবেদকের জানা মতে গত জানুয়ারীতে দুইশোর বেশী পরিবার ফেনী শহর ছেড়ে ঢাকা চট্টগ্রাম মুখি হয়েছেন । শুধু মাএ কয়েকটি শিশু হত্যা ঘটনা কেন্দ্রীক ।











