ঢাকা ০৯:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ‘খেলাধুলাই পারে সীমান্তের দেয়াল ভাঙতে’: প্রতিমন্ত্রী আমিনুল হক Logo ব্রহ্মপুত্রের ভাঙন ঠেকাতে চিলমারী রক্ষার দাবি, চরবিষয়ক মন্ত্রণালয়ের আহ্বান Logo ‘সমাজের নিকৃষ্ট মানুষ আওয়ামী লীগ করে’—সিরাজগঞ্জে মন্ত্রী টুকু Logo সুবর্ণচরে মৎস্য প্রজেক্ট দখল ও মাছ লুটের অভিযোগ, মানববন্ধনে বাধার দাবি Logo বৈরী আবহাওয়ায় সমুদ্রে না যাওয়ার আহ্বান কোস্টগার্ডের Logo বন্ধ পাটকল ও টেক্সটাইল মিল চালুর উদ্যোগ নিচ্ছে সরকার: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী Logo কাঁঠালিয়ায় মামলা তুলে নিতে হুমকির অভিযোগ, থানায় জিডি Logo নোয়াখালীতে ট্রাকের ধাক্কায় কৃষি কর্মকর্তা নিহত Logo ঘাটাইলে মাদকের বিরুদ্ধে সচেতনতামূলক র‍্যালি Logo জনবল সংকট ও দালালচক্রে শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের ভোগান্তি

ফের সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

গণমুক্তি ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ৫৫৯ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লালমনিরহাটের বুড়িরহাট সীমান্তে মুরুলী চন্দ্র (৪৩) নামের এক বাংলাদেশি রাখাল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মারা গিয়েছে। আহত হয়েছেন আরও দুজন।

সীমান্ত সূত্রে জানা গেছে, শুক্রবার গভীর রাতে একদল বাংলাদেশি ভারতীয় ব্যবসায়ীদের সহায়তায় গরু আনতে অবৈধভাবে বুড়িরহাট সীমান্তের ৯১৩ নম্বর পিলার এলাকা দিয়ে ভারতে প্রবেশ করেন।

রাখালরা গরু নিয়ে সীমান্ত দিয়ে ফেরার পথে ভারতের অভ্যন্তরে কোচবিহার জেলার সিতাই থানার ৭৫ বিএসএফ ব্যাটালিয়নের চিত্রাকোট ক্যাম্পের টহল দল কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এসময় তিন বাংলাদেশি রাখাল গুলিবিদ্ধ হয়ে আহত হন। সঙ্গী রাখালরা আহতদের বাংলাদেশ অভ্যন্তরে নিয়ে আসতে সক্ষম হয়। আহত মুরুলী চন্দ্রকে রংপুর হাসপাতালে নেওয়ার সময় তার মৃত্যু হয়।

জানা গিয়েছে, মুরুলী চন্দ্র কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের উত্তর বালাপাড়া গ্রামের সুশীল চন্দ্রের ছেলে। অপর আহতরাও একই এলাকার মিজানুর রহমান (৩৩) ও লিটন মিয়া (৪৩)।

খবর পেয়ে কালীগঞ্জ থানা পুলিশ নিহত রাখাল মুরুলী চন্দ্রের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। বাকি দুজনকে তাদের পরিবার গোপনে বেসরকারি হাসপাতালে চিকিৎসা দিচ্ছেন।

কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবির বলেন, সীমান্ত এলাকায় গুলিবিদ্ধ হয়ে নিহত মুরলী চন্দ্র নামে একজনের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ফের সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

আপডেট সময় :