ঢাকা ০৪:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বাগমারায় এলজিইডির কাজে নিম্নমানের অভিযোগ, তথ্য দিতে অনীহা প্রকৌশলীর Logo কক্সবাজারে মায়ের সঙ্গে কারাগারে ছয় বছরের শিশু Logo নেছারাবাদে ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে স্বাস্থ্য বিভাগের অভিযান Logo গোপালগঞ্জে মাদকবিরোধী অভিযান, মাদকসহ আটক ১ Logo ঘাটাইলে প্রাথমিকের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম, দূর্নীতির অভিযোগ Logo সুন্দরবন থেকে দেড় বছরে ৬১ দস্যুকে অস্ত্রসহ আটক করেছে কোস্টগার্ড Logo মনোনয়ন কিনতে গিয়ে লাঞ্ছিত প্রার্থীরা Logo পলিক্রস পেঁয়াজে কৃষকের নতুন স্বপ্ন, বদলাচ্ছে আয়ের হিসাব Logo ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা নিশ্চিত করে দোষীদের গ্রেপ্তার দাবি Logo লাইসেন্স নেই, অধিক মূল্যে জ্বালানি বিক্রি করায় জরিমানা

বকশীগঞ্জে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা ৩ দিনব্যাপী কৃষি মেলা

দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
  • আপডেট সময় : ১৪১ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলায় পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ প্রকল্পের আওতায় ৩ দিনব্যাপী কৃষি মেলা শুরু হয়েছে। চলবে ৯ অক্টোবর বৃহস্পতিবার পর্যন্ত। জামালপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এবং বকশীগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় গতকাল মঙ্গলবার বকশীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে মেলার উদ্বোধন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন এবং মেলার উদ্বোধন করেন ময়মনসিংহ অঞ্চলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক ডক্টর সালমা আক্তার লাইজু, সভাপতিত্ব করেন বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ জহুরুল হোসেন, বক্তব্য রাখেন জামালপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ আলম শরীফ খান, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা পিকন কুমার সাহা। উদ্বোধন শেষে মেলার ১৬টি স্টল পরিদর্শন করেন অতিথিবৃন্দ।কৃষিতে প্রযুক্তির ব্যবহার জোড়দার করা, কৃষির উৎপাদন বৃদ্ধি করা, কীটনাশকের ব্যবহার কমিয়ে জৈব সারের ব্যবহার বৃদ্ধি করা, কৃষি প্রযুক্তির পাশাপাশি পুষ্টিকর খাদ্য উৎপাদন করা, অর্থকরী ফসল চাষে কৃষকদের উদ্বুদ্ধ করা, কৃষি অর্থনীতির চাকা সচল রাখা, পরিবেশবান্ধব ফসল চাষের লক্ষ্যে মেলাটির আয়োজন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বকশীগঞ্জে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা ৩ দিনব্যাপী কৃষি মেলা

আপডেট সময় :