ঢাকা ০২:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo দৈনিক গণমুক্তির সোনারগাঁ প্রতিনিধি আবুল বাশারের মেয়ের ইন্তেকাল: গণমুক্তি ও শরীয়তপুর প্রিন্টিং প্রেসের শোক Logo গণমাধ্যমকে নিখুঁত করতে ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন – গণমাধ্যমকে কোটারিমুক্ত ও জাতীয় চরিত্র দিতে চাই : মাহমুদুর রহমান Logo ‘যে বাজেটে মদ সিগারেটের দাম বৃদ্ধি করা হয় সে বাজেট বিরোধী দলের পছন্দ হয় না’ Logo বান্দরবানের ক্রীড়াঙ্গনে নারী ক্রীড়াবিদদের মর্যাদা, নিরাপত্তা ও অধিকার নিশ্চিতকরণে সভা Logo চট্টগ্রাম-কক্সবাজার সড়ক ৬ লেনে উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী Logo বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত Logo ভূরুঙ্গামারীতে এসআই জাহেদুল ইসলামের প্রত্যাহার দাবি Logo গোলাপগঞ্জে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন Logo টুঙ্গিপাড়ায় বৃক্ষরোপণ কর্মসূচি Logo বান্দরবানে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন

বাংলাদেশের স্বাধীনতা দিবসে চীনের প্রেসিডেন্ট ও রাশিয়ার প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ৪৮৮ বার পড়া হয়েছে

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্টিন

দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্টিন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

শি জিনপিং তার বার্তায় বলেন, বিগত ৫৩ বছরে বাংলাদেশ অবিচলভাবে তার স্বাধীনতাকে সমুন্নত রেখেছে। অর্থনীতির উন্নয়ন এবং জনগণের জীবিকা উন্নত করার জন্য প্রচেষ্টা চালিয়েছে। এছাড়া সোনার বাংলা গড়ার স্বপ্ন বাস্তবায়নে দৃঢ় ভিত্তি স্থাপন করে উল্লেখযোগ্য অর্জন করেছে।

চীনা প্রেসিডেন্ট তার বার্তায় উল্লেখ করেন, বাংলাদেশ ও চীন ঐতিহ্যবাহী বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী এবং দুই দেশের মধ্যে বন্ধুত্ব আরও শক্তিশালী হয়েছে।

সাম্প্রতিক বছরগুলোতে আমাদের দুই দেশ দৃঢ় এবং গভীর রাজনৈতিক বিশ্বাস, বিভিন্ন ক্ষেত্রে ফলপ্রসূ ব্যবহারিক সহযোগিতা উপভোগ করেছে, যা দুই দেশের জনগণের জন্য বাস্তব সুবিধা নিয়ে এসেছে।

শি জিনপিং বলেন, তিনি বাংলাদেশ-চীন সম্পর্কের উন্নয়নকে অত্যন্ত গুরুত্ব দেন। উচ্চমানের বেল্ট অ্যান্ড রোড সহযোগিতাকে আরও এগিয়ে নিতে এবং বাংলাদেশ-চীন সহযোগিতার কৌশলগত অংশীদারিত্বকে আরও গভীর করতে একসঙ্গে কাজ করতে প্রস্তুত।

অপর দিকে চীনের স্টেট কাউন্সিলের প্রধানমন্ত্রী লি কিয়াং, সিপিসি কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর সদস্য এবং পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই যথাক্রমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদকে পৃথক অভিনন্দন বার্তা পাঠিয়েছেন।

অন্যদিকে রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্টিন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লেখা চিঠিতে বলেছেন, রাশিয়ান ফেডারেশন সরকার এবং আমার নিজের পক্ষ থেকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের জাতীয় ও স্বাধীনতা দিবস উপলক্ষে অভিনন্দন।

তিনি বলেন, বাংলাদেশ-রাশিয়ার সম্পর্ক বন্ধুত্ব ও পারস্পরিক শ্রদ্ধার চেতনায় বিকশিত হচ্ছে। দুই দেশের বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা এগিয়ে যাচ্ছে। এর পরিপ্রেক্ষিতে নানা যৌথ প্রকল্প বাস্তবায়িত হচ্ছে।

রাশিয়ার প্রধানমন্ত্রী বলেন, দুদেশ একসঙ্গে কাজ করলে বন্ধুত্ব আরও শক্তিশালী এবং উভয়ের স্বার্থরক্ষা হবে।’ রুশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য এবং তার দায়িত্বশীল কাজে নতুন সাফল্য এবং বন্ধুপ্রতিম বাংলাদেশি জনগণের সুখ ও সমৃদ্ধি কামনা করেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বাংলাদেশের স্বাধীনতা দিবসে চীনের প্রেসিডেন্ট ও রাশিয়ার প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

আপডেট সময় :