মাদারীপুরে সুধী সমাবেশ
বাংলাদেশের স্বার্থে সত্য প্রকাশের জন্য প্রথম আলোকে টিকে থাকা দরকার
- আপডেট সময় : ৮৫ বার পড়া হয়েছে
প্রথম আলো বর্তমান সময়ের মানুষের সঙ্গে মিশে গেছে। কেন যেন পত্রিকাটি সবকিছুর থেকে আলাদা। বাংলাদেশের গণমানুষের স্বার্থে পত্রিকাটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। পত্রিকাটি জন্মলগ্ন থেকে গণমাধ্যমের ভ‚মিকা ছাড়াও শিক্ষা, সামাজিক ও অর্থনৈতিক নানা ক্ষেত্রে জড়িয়ে রয়েছে। এক কথায় বলতে গেলে, বাংলাদেশের স্বার্থে সত্য প্রকাশের জন্য প্রথম আলোকে টিকে থাকতে হবে। আগামীর বাংলাদেশে অনেক প্রতিক‚ল পরিবেশ সৃষ্টি হবে। যা মোকাবেলা করতে হলে সত্য প্রকাশের বিকল্প নেই। প্রথম আলোকে সেই সত্যবানী সাহসিকতার সঙ্গে প্রকাশ করতে হবে।
প্রথম আলোর ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত মঙ্গলবার বিকেলে মাদারীপুর পৌরসভার সম্মেলন কক্ষে আয়োজিত সুধী সমাবেশে বক্তারা এসব কথা বলেন। সমাবেশ অনুষ্ঠানে শিক্ষাবিদ, রাজনীতিবিদ, ব্যবসায়ী, সাংবাদিক, নারী উদ্যোক্তা, কবি, সাহিত্যিক, শিল্পী, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের পদস্থ কর্মকর্তা, আইনজীবীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষের অংশ নিয়ে প্রথম আলো সম্পর্কে খোলামেলা মতামত ব্যক্ত করেন।
বিকেল ৪টা ২০ মিনিটে জাতীয় সংগীতের মধ্যে দিয়ে শুরু হয় সুধী সমাবেশ। প্রথমে স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর মাদারীপুর প্রতিনিধি অজয় কুন্ডু। অনুষ্ঠানটি সঞ্চলনা করেন মাদারীপুর বন্ধুসভার সাধারণ সম্পাদক আঞ্জুমান জুলিয়া।
সত্য ও নিরপেক্ষ সংবাদ প্রকাশ করায় রোজ প্রথম আলোতে চোখ রাখেন মাদারীপুর-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রী বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন। তিনি বলেন, প্রথম আলো আমার কাছে প্রথম পছন্দের গণমাধ্যম। ছাত্রজীবন থেকে শুরু করে এখনো অবদি প্রথম আলোর সঙ্গে আছি। আমরা বিশ্বাস করি, যা কিছু ভালো তার সঙ্গে প্রথম আলো। বাসায় রোজ প্রথম আলো পড়ি। প্রথম আলো বাংলাদেশের মানুষের ও সমাজের ধর্মীয় ও মৌলিক অধিকার রক্ষার্থে ভূমিকা রেখে চলেছে। প্রথম আলোর কাছে সমাজের একজন নাগরিক হিসেবে আমাদের চাহিদা অনেক। বাংলাদেশের সামনে অনেক বড় চ্যালেন্স আসছে। সেই চ্যালেন্স মোকাবেলা করার জন্য প্রথম আলোর ভ‚মিকা রাখতে পারবে বলে আমরা আশাবাদী।
প্রশ্নপর্বে জেলা বিএনপির সদস্য সচিব জাহান্দার আলী জাহান বলেন, ‘গত সরকারের সময় আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে প্রথম আলো নানা ধরনের দুর্নীতি আখ্যা দিয়ে সংবাদ প্রকাশ করেছে, বর্তমানে প্রথম আলো তাকে কিভাবে দেখছেন সেই প্রশ্ন রাখেন তিনি। তার প্রশ্নের জবাবে দেন প্রথম আলোর নির্বাহী সম্পাদক সাজ্জাদ শরীফ। তিনি বলেন, প্রথম আলো সব সময় সত্য তথ্যের ভিত্তিতে সংবাদ প্রকাশ করেছে। যখন তারেক রহমানকে আদালত নির্দোষ প্রমাণ করলো সেটাও প্রথম আলো প্রকাশ করেছে।
সাজ্জাদ শরীফ বলেন, প্রত্যেকটা দেশের গণমাধ্যম কতটুকু সত্য বলতে পারে তা নির্ভর করে ওই দেশের নাগরিকদের গণতন্ত্রের চর্চা ওপর। আমরা কী সব বলতে পারি? সব বলতে পারি না। তবে আমরা যতটুকু সত্য বলতে পারি তা অন্য কোন গণমাধ্যম বলতে পারে না। তবুও কাজ করতে গিয়ে আমাদের ভুল হয়। সেই ভুল স্বীকারও আমরা করি। এ ছাড়াও প্রথম আলোর ওয়েবে ধর্ম বলে একটি সাইড আছে। সেখানেও ধর্ম নিয়ে হাজার হাজার লেখা আছে। যারা ধর্ম নিয়ে অভিযোগ করেন তা আসলে সঠিক নয়।
এ ছাড়াও প্রথম আলোর মুখোমুখি হয়ে প্রশ্ন করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহŸায়ক নেয়ামতউল্লাহ, সাংবাদিক রিপনচন্দ্র মল্লিক, আবৃত্তি ও উপস্থাপনা সংগঠন শাহাদাত হোসেন লিটন, শিল্পকলা একাডেমির নাট্যপ্রশিক্ষক আ জ ম কামাল, সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি খান মো. শহীদ, শিক্ষক মাহাবুব হোসেন, স্বেচ্ছাসেবক আসাদুজ্জামান সাইফ।
প্রথম আলোর সম্পর্কে কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজের বাংলা বিভাগের প্রধান মজিবুর রহমান বলেন, ‘প্রথম আলোর যখন থেকে যাত্রা শুরু করে তখন থেকেই বাসায় প্রথম আলো রাখি। রোজ প্রথম আলো না পড়লে অপূর্ণতা থেকে যায়। কারণ, প্রথম আলো পড়ে আমরা বিশেষ কিছু পাই। প্রথম আলো যেমন মেধাবী তরুণদের নিয়ে কাজ করে তেমন অবহেলিত মানুষদের জীবনে ঘুরে দাঁড়াতে বিশেষ অনুপ্রেরণা হয়ে দাঁড়ায়।’
মাদারীপুর জেলা জামায়েত ইসলামী সেক্রেটারী এনায়েত হোসেন বলেন, ‘গণমাধ্যম সমাজের দর্পন। তাই সমাজের গুরুত্বপূর্ণ ভূমিকা প্রথম আলো পালন করবে সেই প্রত্যাশাই রাখি।’
দেশের রাজনৈতিক নানা সমীকরণ ও পটপরিবর্তনের মধ্যেও প্রথম আলোর সদা সত্য ও সাহসী সংবাদ প্রকাশের ধারা ধরে রাখায় কৃতজ্ঞতা প্রকাশ করে বক্তব্য রাখেন মাদারীপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক হিতেন চন্দ্র মন্ডল, মাদারীপুর সরকারি ইউনাইটেড ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মহাদেব বর্মন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আক্তার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অনুসন্ধান) জাহাঙ্গীর আলম ও প্রথম আলো ও জেলা সংবাদপত্রের এজেন্ট ওমর আলী শিকদার।
মাদারীপুর পৌরসভার প্রশাসক ও মাদারীপুরের অতিরিক্ত জেলা প্রশাসকত (সার্বিক) আল নোমান বলেন, ‘প্রথম আলো একটি বেসরকারি প্রতিষ্ঠান হলেও বাংলাদেশের স্বার্থ রক্ষার্থে প্রথম আলোকে টিকে থাকা দরকার।’













