ঢাকা ০৪:০৩ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo নওগাঁর ঠাকুরমান্দার ২শ বছরের পূরনো রাজখাড়া দেবত্তোর ষ্টেটের শ্রী শ্রী জয় কালি মাতা মন্দির ভারতীয় সহকারী হাইকমিশনারের পরিদর্শন Logo সদর মডেল থানা ও রামু থানায় ১৪ ছিনতাইকারী গ্রেফতার Logo এপেক্স বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হলেন নুরুল আমিন চৌধুরী Logo জনভোগান্তি কমাতে প্রশাসনের জোর তৎপরতা, সচেতনতার আহ্বান Logo ‘জুলাই সনদ’ বাস্তবায়নে জাতীয় ঐকমত্যের ডাক দিলেন তানিয়া রব Logo মানিকগঞ্জে পেটে লাথি মেরে ভ্রূণ হত্যার অভিযোগ Logo তারাকান্দায় বসতবাড়ি সংলগ্ন মাটি খনন করায় বসতবাড়ি ধসে যাওয়ার শঙ্কা Logo বলাৎকারের খবর প্রকাশ করায় সাংবাদিকদের নামে অভিযুক্ত প্রধান শিক্ষকের মামলা Logo তারাকান্দায় ফখরুদ্দিন হত্যার জেরে ধরে বাড়িঘরে অগ্নিসংযোগ ও লুটপাট Logo ডামুড্যায় ২ শত বছরের ঐতিহ্য ধরে রেখে মাছ ধরা উৎসব পালিত

বাগেরহাটে কলেজ ছাত্রদলের ইফতার মাহফিল

বাগেরহাট প্রতিনিধি
  • আপডেট সময় : ৩৫ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরউত্তম ও সাবেক প্রধানমন্ত্রী, আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেছে বাগেরহাট সরকারি পিসি কলেজ ছাত্রদল ।
গতকাল রোববার বাগেরহাট সরকারি পিসিকলেজ খেলার মাঠে কলেজ শাখা ছাত্রদলের সভাপতি বেল্লাল শেখের উদ্যোগে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতারের আগে বেগম খালেদা জিয়া ও জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে
বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
আয়োজকরা বলেন, ৫০০ জনের জন্য আয়োজিত ইফতার মাহফিলে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। তাদের অংশগ্রহণে কলেজ মাঠ আনন্দঘন মুহূর্তের সৃষ্টি হয়।
এসময় ছাত্রদল পিসি কলেজ শাখার সভাপতি বিল্লাল শেখ বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরউত্তম ছাত্রদল প্রতিষ্ঠা করেছেন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছাত্রদলকে সবসময় মাতৃস্নেহে আগলে রেখেছিলেন।
তাদের স্নেহের ছায়াতলে ও দিকনির্দেশনায় ছাত্রদল দক্ষিণ এশিয়ার বৃহৎ ছাত্রসংগঠনে পরিণত হয়েছে। তাদের দেখানো পথে শিক্ষার্থীদের অধিকার আদায়ে ছাত্রদল এগিয়ে যাচ্ছে। কিন্তু তারা আজ আমাদের মাঝে নেই, তাই মহান আল্লাহ রব্বুল আলামিনের নিকট দোয়াকরি, আপনি তাদেরকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন।”
এসময় আরও উপস্থিত ছিলেন,বাগেরহাট জেলা বিএনপির সদস্য সচিব শেখ মুজাফফর রহমান আলম, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আবু সাঈদ সুন, সহ-সভাপতি এস এম রাজ, জেলা সাবেক যুবদলের সাধারণ সম্পাদক মোঃ সুজন মোল্লা, যুগ্ন সাধারন সম্পাদক মাহমুদুর রহমান মান্না, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আলী সাদ্দাম দ্বীপ, সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান রাসেলসহ নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বাগেরহাটে কলেজ ছাত্রদলের ইফতার মাহফিল

আপডেট সময় :