ঢাকা ০৭:৫৩ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬

বাগেরহাটে বাঘ সংরক্ষণ বিষয়ক সেমিনার

বাগেরহাট প্রতিনিধি
  • আপডেট সময় : ৩২ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সুন্দরবনে বাঘ সংরক্ষণ প্রকল্পের আওতায় বাগেরহাট প্রেসক্লাবের হলরুমে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রোববার আয়োজিত এ সেমিনারে সভাপতিত্ব করেন সুন্দরবন পূর্ব বনবিভাগ বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ রেজাউল করিম চৌধুরী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা অঞ্চলের বন সংরক্ষক ইমরান আহমেদ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ও বাঘ বিশেষজ্ঞ প্রফেসর ড. মোহাম্মদ আব্দুল আজিজ,বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন বাগেরহাট প্রেসক্লাবের সহ সভাপতি এস এম রাজ।
এছাড়াও উপস্থিত ছিলেন বাগেরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ হেদায়েত হোসেন লিটন, বাগেরহাট টিভি সেশনের সভাপতি মোঃ কামরুজ্জামানসহ স্থানীয় সাংবাদিক ও বন বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা।
বক্তারা সুন্দরবনে বাঘ সংরক্ষণের গুরুত্ব তুলে ধরে বলেন, বাঘ রক্ষায় জনসচেতনতা বৃদ্ধি, বনসম্পদ সংরক্ষণ এবং মানুষের অংশগ্রহণ অত্যন্ত জরুরি। তারা সমাজের সর্বস্তরে বাঘ সংরক্ষণের গুরুত্ব ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
সেমিনারে বাঘ সংরক্ষণে করণীয় বিভিন্ন দিক এবং সচেতনতামূলক কার্যক্রম জোরদারের বিষয়েও আলোচনা করা হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বাগেরহাটে বাঘ সংরক্ষণ বিষয়ক সেমিনার

আপডেট সময় :