বাল্যবিবাহ ও শিশু শ্রম প্রতিরোধে ইসলামপুরে আলোচনা সভা
- আপডেট সময় : ৫০ বার পড়া হয়েছে
বাল্যবিবাহ ও শিশু শ্রম প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং সমন্বিত উদ্যোগ জোরদার করার লক্ষ্যে পারি ডেভেলপমেন্ট ট্রাস্ট-এর ইসলামপুর এরিয়া প্রোগ্রামের উদ্যোগে এক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার (৪ মার্চ) দুপুরে উপজেলা মিনি অডিটোরিয়ামে আয়োজিত এ সভায় অর্থায়ন করে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার ইমরুল হাসান।
পারি ডেভেলপমেন্ট ট্রাস্টের নির্বাহী পরিচালক গাব্রিয়েল রোজারিওর সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এপি ম্যানেজার সেবাষ্টিন আরেং, পারি ইসলামপুর এরিয়া প্রোগ্রাম ম্যানেজার অঞ্জন কুমার রুরামসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, এনজিও প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
সভায় বক্তারা বাল্যবিবাহ ও শিশু শ্রমের কুফল নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তারা বলেন, এসব সামাজিক ব্যাধি শুধু শিশুর স্বাভাবিক বিকাশই ব্যাহত করে না, বরং সমাজের সার্বিক উন্নয়নকেও বাধাগ্রস্ত করে। এ ধরনের সমস্যা প্রতিরোধে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, অভিভাবক, শিক্ষক ও স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
আলোচনা শেষে বাল্যবিবাহ ও শিশু শ্রম প্রতিরোধে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।



















