ঢাকা ০৯:৩০ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ‘খেলাধুলাই পারে সীমান্তের দেয়াল ভাঙতে’: প্রতিমন্ত্রী আমিনুল হক Logo ব্রহ্মপুত্রের ভাঙন ঠেকাতে চিলমারী রক্ষার দাবি, চরবিষয়ক মন্ত্রণালয়ের আহ্বান Logo ‘সমাজের নিকৃষ্ট মানুষ আওয়ামী লীগ করে’—সিরাজগঞ্জে মন্ত্রী টুকু Logo সুবর্ণচরে মৎস্য প্রজেক্ট দখল ও মাছ লুটের অভিযোগ, মানববন্ধনে বাধার দাবি Logo বৈরী আবহাওয়ায় সমুদ্রে না যাওয়ার আহ্বান কোস্টগার্ডের Logo বন্ধ পাটকল ও টেক্সটাইল মিল চালুর উদ্যোগ নিচ্ছে সরকার: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী Logo কাঁঠালিয়ায় মামলা তুলে নিতে হুমকির অভিযোগ, থানায় জিডি Logo নোয়াখালীতে ট্রাকের ধাক্কায় কৃষি কর্মকর্তা নিহত Logo ঘাটাইলে মাদকের বিরুদ্ধে সচেতনতামূলক র‍্যালি Logo জনবল সংকট ও দালালচক্রে শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের ভোগান্তি

বিএনপি নেতার অনিয়মের প্রতিবাদে এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি
  • আপডেট সময় : ৩৪৪ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পিরোজপুরের ভান্ডারিয়ায় উপজেলা বিএনপির সদস্য সচিব মনির আকনের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে বৈষম্য বিরোধী ছাত্রজনতার ব্যানারে এক বিক্ষোভ মিছিল বের করা হয়। এসময় তার কুশপুতুল দাহ করা হয়।

সোমবার দুপুরে স্থানীয় লঞ্চঘাট এলাকা থেকে ছাত্রজনতা জাতীয় পতাকা, আবু সাইদ, মুগ্ধের ছবি সম্বলিত প্লাকার্ড ও উপজেলা বিএনপির সদস্য সচিব মনির আকনের একটি কুশ্যপুত্তলিকাসহ ঝাড়ু হাতে মিছিল বের হয়। মছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনার সামনে মনির আকনের কুশপুতুল দাহ করে প্রতিবাদ সভায় মিলিত হয়।

এসময় বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্রজনতার উপজেলা কমিটির আহবায়ক এবং ভান্ডরিয়া সরকারি কলেজের সাবেক ছাত্রনেতা মো. আক্তারুজ্জামান কানন সিকদার, সদস্য সচিব মো. হেমায়েত হাওলাদার এবং সদস্য মো. সিদ্দিক জোমাদ্দার প্রমূখ।

তারা বলেন, শেখ হাসিনার পতনের পর থেকে ভান্ডারিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব মনির আকন চাঁদাবাজি, দখলবাজি ও সাধারণ মানুষের ওপর হামলা ও মিথ্যা মামলাসহ বিভিন্ন অপকর্ম চালিয়ে যাচ্ছেন। তাকে দ্রুত আইনের আওতায় আনা ও বিএনপি থেকে বহিষ্কারের দাবি জানান তারা।

জানতে চাইলে পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক মোঃ আলমগীর হোসেন বলেন, আমাদের দলের আভ্যন্তরিন কোন বিষয় থাকলে সেটা যারা মিছিল করেছে তারা দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছে। দলের কোন লোক কারো বিরুদ্ধে মিছিল করতে পারে না। প্রয়োজনীয় এবং জাতীয় বিষয় ছাড়া কোন মিছিল করা যাবে না। আমাদের কোন নেতার বিরুদ্ধে অভিযোগ থাকলে তা লিখিত ভাবে জানালে আমরা তদন্ত করে ব্যবস্থা গ্রহন করবো। মিছিলে দলীয় কোন নেতাকর্মী থেকে থাকেলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহন করা হবে। আপমান অপদস্ত করার জন্য দল কাউকে দায়িত্ব দেয়নি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বিএনপি নেতার অনিয়মের প্রতিবাদে এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আপডেট সময় :