ঢাকা ০৯:২৯ পূর্বাহ্ন, শনিবার, ০৪ এপ্রিল ২০২৬

বিএমএসএফ গোলাপগঞ্জে সভা অনুষ্ঠিত

গোলাপগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময় : ১৩৫ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) গোলাপগঞ্জ উপজেলা শাখার জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার জিবি টেলিভিশনের হলরুমে এ সভার আয়োজন করা হয়। বিএমএসএফ গোলাপগঞ্জ উপজেলা শাখার সভাপতি মোঃ বদরুল আলম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম এর পরিচালনায়।
সভায় সংগঠনের বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রম ও কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে আগামী ২৩ ও ২৪ ডিসেম্বর অনুষ্ঠিতব্য বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম-এর দশম বিজয় শোভাযাত্রা, সাংবাদিক মিলনমেলা, সমাবেশ ও কেন্দ্রীয় কমিটির পরিচিতি অনুষ্ঠানকে সফল করতে প্রস্তুতিমূলক দিকনির্দেশনা গ্রহণ করা হয়। গোলাপগঞ্জ উপজেলা শাখার সক্রিয় অংশগ্রহণ নিশ্চিতে সদস্যরা মতামত প্রদান করেন।
এ ছাড়া গোলাপগঞ্জের জ্যেষ্ঠ সাংবাদিকদের সম্মাননা প্রদানের উদ্যোগ নিয়েও আলোচনা হয়। জানানো হয়, মফস্বল সাংবাদিকদের দীর্ঘদিনের অবদানকে স্বীকৃতি দিতেই এই সম্মাননা প্রদান করা হবে।
সভায় আরও একটি গুরুত্বপূর্ণ প্রস্তাব ছিল উপদেষ্টা পরিষদ গঠন। সংগঠনের কার্যক্রমকে আরও সুসংহত ও কার্যকর করতে অভিজ্ঞ ব্যক্তিদের সমন্বয়ে উপদেষ্টা পরিষদ গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় উপস্থিত ছিলেন— সিনিয়র সহ-সভাপতি আব্দুল্লাহ আহমদ, অর্থ সম্পাদক ফাহিম আহমদ, প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ, দপ্তর সম্পাদক তামিম আহমদ, সহ-দপ্তর সম্পাদক ইমন আহমদ, সদস্য আফসার আহমদ, সদস্য তানিম আহমদ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বিএমএসএফ গোলাপগঞ্জে সভা অনুষ্ঠিত

আপডেট সময় :