ঢাকা ১১:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বাগমারায় এলজিইডির কাজে নিম্নমানের অভিযোগ, তথ্য দিতে অনীহা প্রকৌশলীর Logo কক্সবাজারে মায়ের সঙ্গে কারাগারে ছয় বছরের শিশু Logo নেছারাবাদে ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে স্বাস্থ্য বিভাগের অভিযান Logo গোপালগঞ্জে মাদকবিরোধী অভিযান, মাদকসহ আটক ১ Logo ঘাটাইলে প্রাথমিকের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম, দূর্নীতির অভিযোগ Logo সুন্দরবন থেকে দেড় বছরে ৬১ দস্যুকে অস্ত্রসহ আটক করেছে কোস্টগার্ড Logo মনোনয়ন কিনতে গিয়ে লাঞ্ছিত প্রার্থীরা Logo পলিক্রস পেঁয়াজে কৃষকের নতুন স্বপ্ন, বদলাচ্ছে আয়ের হিসাব Logo ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা নিশ্চিত করে দোষীদের গ্রেপ্তার দাবি Logo লাইসেন্স নেই, অধিক মূল্যে জ্বালানি বিক্রি করায় জরিমানা

ইনভেস্টমেন্ট সামিট-২০২৫

বিদেশী ও দেশি বিনিয়োগকারীদের সাথে জামায়াত সেক্রেটারি জেনারেলের বৈঠক

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ৬৬৫ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকায় অনুষ্ঠিত বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট-২০২৫ এ অংশগ্রহণকারী বিদেশী ও দেশি বিনিয়োগকারীদের সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে জামায়াতের একটি প্রতিনিধি দল বুধবার সাক্ষাৎ করে এক বৈঠকে মিলিত হন। জামায়াতের এ প্রতিনিধি দলে ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইন্ডাস্ট্রী ও বিজনেস বিভাগের সহ-সভাপতি মোঃ আনোয়ারুল ইসলাম রাজু, সেক্রেটারি ড. আনোয়ারুল আজিম ও সদস্য মোঃ মাসুদ কবির।

বৈঠকে তারা পারস্পরিক কুশলবিনিময়ের পরে বাংলাদেশে বিদেশী বিনিয়োগের পরিবেশসহ বিভিন্ন সমস্যা ও তার সমাধান নিয়ে অত্যন্ত খোলামেলা আলোচনা ও মতবিনিময় করেন।

জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, বাংলাদেশে বর্তমানে বিনিয়োগের অত্যন্ত সুন্দর পরিবেশ সৃষ্টি হয়েছে। তিনি বাংলাদেশে বিনিয়োগ করার জন্য বিদেশী বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানান। বিদেশী বিনিয়োগকারীগণ জামায়াতের প্রতিনিধি দলের সাথে আলোচনা করে বাংলাদেশের বিরাজমান পরিস্থিতি সম্পর্কে সন্তোষ প্রকাশ করে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছেন।

এ সময় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, দেশের জনগণ যদি আগামীতে ভোটের মাধ্যমে জামায়াতে ইসলামীকে রাষ্ট্র ক্ষমতা প্রদান করেন, তাহলে আমরা দুর্নীতি ও বৈষম্যমুক্ত বিনিয়োগ বান্ধব একটি অর্থনীতি দেশকে উপহার দেব ইনশাআল্লাহ।
বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট ২০২৫-এ অংশগ্রহণ করায় বিডা-এর চেয়ারম্যান আশিক চৌধুরী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ইনভেস্টমেন্ট সামিট-২০২৫

বিদেশী ও দেশি বিনিয়োগকারীদের সাথে জামায়াত সেক্রেটারি জেনারেলের বৈঠক

আপডেট সময় :