ঢাকা ১০:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বান্দরবানে শুরু হলো জাতীয় ফল মেলা Logo বেনাপোল বন্দর দিয়ে মাছ আমদানি বন্ধের পথে Logo সুবর্ণচরে ৬১৫ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ Logo দিনাজপুরে পুষ্টি কার্যক্রম সমন্বয়ে মিউনিসিপ্যালিটি লেভেল মাল্টি-সেক্টরাল নিউট্রিশন কো-অর্ডিনেশন কমিটি (এমএলএমএনসিসি)’র কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত Logo লোহাগাড়ায় ধান সংগ্রহে অনিয়ম, ন্যায্যমূল্য থেকে বঞ্চিত প্রকৃত কৃষকরা Logo টেকনাফ ৩০৩ পিস ইয়াবাসহ মাদক পাচারকারী আটক Logo টেকনাফে ২১ হাজার পিস ইয়াবা জব্দ Logo রামুতে ৭২ শিক্ষকের পদ শূন্য, চাপে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা Logo মুন্সীগ‌ঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, মোটরসাইকেলে আগুন Logo প্রেমের টানে চীন থেকে নবীনগরে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য!

বিমানবন্দরে আড়াই কোটি টাকার সোনা জব্দ, দুই নারী আটক

গণমুক্তি ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ৩৭৮ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুই কোটি ৬৪ লাখ টাকা মূল্যের ২ কেজি ৭৮৪ গ্রাম সোনা জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। এ ঘটনায় দুবাই থেকে আসা ছনিয়া আক্তার ও ছালমা বেগম নামে দুই নারীকে আটক করা হয়েছে।

সোমবার (২ সেপ্টেম্বর) সকালে দুবাই থেকে চট্টগ্রাম হয়ে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যাত্রী ওই দুই নারীর কাছ থেকে এ সোনার বার জব্দ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেল মো. মিজানুর রহমান।

শুল্ক গোয়েন্দা জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দুবাই থেকে চট্টগ্রাম হয়ে আসা বিমানটি অবতরনের পর ইমিগ্রেশন কাউন্টারের কাছ হতে ছনিয়া আক্তার ও ছালমা বেগম নামের যাত্রীদের শনাক্ত করে কাস্টমস হলের গ্রীন চ্যানেলে আনা হয়। সেখানে তাদের হাতব্যাগ স্ক্যানিং করে সোনার অস্তিত্ব পাওয়া যায়।

পরে গ্রিন চ্যানেলের ইনভেন্ট্রি টেবিলে বিভিন্ন সংস্থার উপস্থিতিতে ব্যাগগুলো খোলা হয়। হাতব্যাগের মধ্য থেকে কালো স্কচ টেপে মোড়ানো দুটি বান্ডিল সোনার ২৪টি বার জব্দ করা হয়। জব্দ করা সোনার মোট ওজন ২ দশমিক ৭৮৪ কেজি। সেগুলো ঢাকা কাস্টম হাউসের গুদামে জমা দেওয়ার পাশাপাশি বিমানবন্দর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বিমানবন্দরে আড়াই কোটি টাকার সোনা জব্দ, দুই নারী আটক

আপডেট সময় :