ঢাকা ০৪:২৭ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বাগমারায় এলজিইডির কাজে নিম্নমানের অভিযোগ, তথ্য দিতে অনীহা প্রকৌশলীর Logo কক্সবাজারে মায়ের সঙ্গে কারাগারে ছয় বছরের শিশু Logo নেছারাবাদে ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে স্বাস্থ্য বিভাগের অভিযান Logo গোপালগঞ্জে মাদকবিরোধী অভিযান, মাদকসহ আটক ১ Logo ঘাটাইলে প্রাথমিকের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম, দূর্নীতির অভিযোগ Logo সুন্দরবন থেকে দেড় বছরে ৬১ দস্যুকে অস্ত্রসহ আটক করেছে কোস্টগার্ড Logo মনোনয়ন কিনতে গিয়ে লাঞ্ছিত প্রার্থীরা Logo পলিক্রস পেঁয়াজে কৃষকের নতুন স্বপ্ন, বদলাচ্ছে আয়ের হিসাব Logo ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা নিশ্চিত করে দোষীদের গ্রেপ্তার দাবি Logo লাইসেন্স নেই, অধিক মূল্যে জ্বালানি বিক্রি করায় জরিমানা

ভাণ্ডারিয়ায় কলেমা চত্বরের সৌন্দর্য বর্ধণের কাজ শুরু

ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি
  • আপডেট সময় : ১৬৬ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় পৌর শহরের প্রাণকেন্দ্র বাসস্ট্যান্ড এলাকায় স্থাপিত ‘লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ’ লিখিত কলেমা ক্যালিগ্রাফিকে ঘিরে সৌন্দর্য বর্ধনের কাজ শুরু হয়েছে।
গত রোববার পৌরসভার নিজস্ব অর্থায়নে এ উন্নয়ন কাজের শুরু হয় এবং আগামী দুই মাসের মধ্যে কাজ শেষ হবে বলে জানাগেছে। এতে প্রায় ৩৫ লাখ টাকা ব্যায় হবে।
সৌন্দর্য বর্ধনের অংশ হিসেবে চত্বরের চারপাশে বসানো হবে নান্দনিক দেয়াল, আলোকসজ্জা, সবুজায়ন। এই উদ্যোগে কলেমার ধর্মীয় মর্যাদা রক্ষার পাশাপাশি শহরের নান্দনিক সৌন্দর্যও বাড়বে বলে মনে করছেন স্থানীয়রা।
ভাণ্ডারিয়া পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার রেহেনা আক্তার বলেন, প্রকল্পটি সম্পন্ন হলে বাসস্ট্যান্ড এলাকার পরিবেশ আরো মনোরম ও পরিচ্ছন্ন হবে এবং এটি ভাণ্ডারিয়ার একটি দৃষ্টিনন্দন স্থান হিসেবে গড়ে উঠবে। তাই এ কাজ সুন্দরভাবে সম্পন্ন করতে পৌরসভার পক্ষথেকে সার্বক্ষণিক তদারকি থাকবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ভাণ্ডারিয়ায় কলেমা চত্বরের সৌন্দর্য বর্ধণের কাজ শুরু

আপডেট সময় :