ঢাকা ০৩:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে ডামুড্যায় কর্মশালা অনুষ্ঠিত Logo নলুয়াবাগী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আগ্রহ মুজিবুর রহমানের Logo সভাপতি মোশাররফ, সম্পাদক মিজান Logo আওয়ামীলীগের নৈরাজ্যের প্রতিবাদে ঈশ্বরদীতে যুবদলের অবস্থান Logo অনিয়ম, দুর্নীতি এবং শিক্ষার মান নিয়ে অসন্তোষে অভিভাবকরা Logo দেওয়ানগঞ্জ মাদক সেবনের দায়ে একজনের কারাদন্ড Logo শেরপুরে বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় আওয়ামী লীগ কর্মী গ্রেপ্তার Logo চট্টগ্রামে ভেজাল লুব অয়েল ও কাঁচামাল জব্দ করেছে কোস্টগার্ড Logo সুবর্ণচরে ২৬৭ কৃষকের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ Logo বাইশারীর হাতির ডেরা এলাকা থেকে মানুষের কঙ্কাল উদ্ধার

ভারী বর্ষণ ও ভারত থেকে নেমে আসা ঢলে বন্যা পরিস্থিতির অবণতির আশঙ্কা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ৭৭৪ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাগরে সৃষ্টি লঘুচাপ এবং মৌসুমি বায়ুর প্রভাবে দেশের অধিকাংশ এলাকায় ভারী বর্ষণ হচ্ছে। বিশেষ করে সিলেট-সুনামগঞ্জে বৃষ্টিপাতের কারণে বন্যা পরিস্থিতির অবণতি আশঙ্কা করা হচ্ছে। এরই মধ্যে ভারতের পাহাড়ি ঢলের তোড়ে ফেণীর মুহুরী নদীর বাঁধ ভেঙ্গে একাধিক উপজেলার নিম্নঞ্চল প্লাবিত হয়েছে। স্থগিত করা হয়েছে চলমান এইচএসসি পরীক্ষা।

এ অবস্থায় বুধবার (৩ জুলাই) পর্যন্ত ভারী বর্ষণের বার্তা দিলো আবহাওয়া অধিদফতর। এতে আরও বেশ কিছু এলাকায় নতুন করে বন্যা আশঙ্কা রয়েছে।

ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য আসামে বন্যা হয়েছে। সেই পানি ভাটির দেশ বাংলাদেশে নেমে আসবে। সঙ্গে ভারী বর্ষণের ফলে দেশের বেশিরভাগ নদ-নদীর পানি আবারও বাড়তে শুরু করেছে। ইতোমধ্যে পাঁচ নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে বয়ে যাচ্ছে। আরও বেশ কিছু নদীর পানি বিপদসীমার ওপরে ওঠার শঙ্কা প্রকাশ করেছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণকেন্দ্র। এতে বন্যা পরিস্থিতির অবনতি ঘটেছে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণকেন্দ্র জানায়, দেশের ৫টি নদীর ৬ পয়েন্টে পানি বিপদসীমার ওপরে অবস্থান করছে। এর মধ্যে তিস্তা নদীর কাউনিয়া পয়েন্টে পানি বিপদসীমার ৫ সেন্টিমিটার, সুরমা নদীর কানাইঘাট পয়েন্টে ৩০, সুনামগঞ্জ পয়েন্টে ৩, যদুকাটা নদীর লরেরগড় পয়েন্টে ৯৬, সোমেশ্বরী নদীর কলমাকান্দা পয়েন্টে বিপদসীমার ১৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া কুশিয়ারা নদীর মারকুলি পয়েন্টে পানি আজ (সোমবার) ১৩ সেন্টিমিটার ওপর দিয়ে বইছে। রবিবার (৩০ জুন) একমাত্র মারকুলি পয়েন্টে পানি বিপদসীমার ওপরে ছিল।

গত ২৪ ঘণ্টায় কেন্দ্রের স্টেশনগুলোর মধ্যে সর্বোচ্চ বৃষ্টি হয়েছে সুনামগঞ্জের লরেরগড় পয়েন্টে ২৩৭ মিলিমিটার। আর সর্বনিম্ন বৃষ্টি হয়েছে সিলেটের লাটুতে ৫০ মিলিমিটার। এছাড়া উজানে সর্বোচ্চ বৃষ্টি হয়েছে চেরাপুঞ্জিতে ৩১৩ মিলিমিটার, আর সর্বনিম্ন বৃষ্টি হয়েছে আগরতলায় ৪২ মিলিমিটার।

ব্রহ্মপুত্র-যমুনা নদ-নদীর পানি বৃদ্ধি পাচ্ছে, যা আগামী ৭২ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। তবে গঙ্গা-পদ্মা নদীর পানি স্থিতিশীল আছে, যা আগামী ২৪ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এদিকে কুশিয়ারা ছাড়া দেশের উত্তর-পূর্বাঞ্চলের প্রধান নদীগুলোর পানি বৃদ্ধি পাচ্ছে।

আবহাওয়া সংস্থার তথ্য অনুযায়ী, দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন উজানে আগামী ৪৮ ঘণ্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। ফলে, এ সময়ে দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চলের নদীগুলোর পানি সময় বিশেষে দ্রুত বাড়তে পারে।

আগামী ৪৮ ঘণ্টায় উত্তরাঞ্চলের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি বৃদ্ধি পেয়ে কয়েকটি পয়েন্টে বিপদসীমা অতিক্রম করে সংশ্লিষ্ট নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি সৃষ্টি করতে পারে। একইসঙ্গে আগামী ৭২ ঘণ্টায় ব্রহ্মপুত্র নদের পানি বৃদ্ধি পেয়ে কয়েকটি পয়েন্টে বিপদসীমা অতিক্রম করতে পারে। এছাড়া আগামী ২৪ ঘণ্টায় উত্তর-পূর্বাঞ্চলের সিলেট, সুনামগঞ্জ ও নেত্রকোনা জেলার কয়েকটি নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির কিছুটা অবনতি হতে পারে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ভারী বর্ষণ ও ভারত থেকে নেমে আসা ঢলে বন্যা পরিস্থিতির অবণতির আশঙ্কা

আপডেট সময় :