ঢাকা ০১:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬

ভেদরগঞ্জ মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

ভেদরগঞ্জ (শরীয়তপুর) প্রতিনিধি
  • আপডেট সময় : ১৬৪ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

২১ ফেব্রুয়ারী শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে ভেদরগঞ্জ উপজেলা প্রশাসন এর উদ্যোগে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার উপজেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার হাফিজুল হক।
এ সময় উপস্থিত ছিলেন ভেদরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি কে.এম রাফসান রাব্বি, ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার, ভেদরগঞ্জ স্টেশন অফিসার ডি.এম আমির হোসেন, উপজেলা মাধ্যমিক অফিসার এস.এম গিয়াস উদ্দিন, উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ মোফাজ্জল হোসেন, সভায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী দিবসটি উদযাপনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের বিষয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে অনুষ্ঠানের সকল কার্যক্রমে বাংলাদেশের জাতীয় পতাকা বিধিমালা অনুসরণ করার জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা প্রদান করা হয়।
সভায় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, প্রভাতফেরি, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচি সুশৃঙ্খলভাবে বাস্তবায়নের লক্ষ্যে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ভেদরগঞ্জ মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

আপডেট সময় :