সংবাদ শিরোনাম ::
মধুখালীতে আগুনে বসতবাড়ী পুড়ে ভস্মীভূত
মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি
- আপডেট সময় : ৮৪ বার পড়া হয়েছে
ফরিদপুরের মধুখালীতে ভয়াবহ অগ্নিকান্ডে এক বসতবাড়ি পুড়ে ভস্মীভূত হয়েছে। গতকাল সোমবার উপজেলার কোরকদি ইউনিয়নের খোদাবাসপুর গ্রামের স্বামী পরিত্যাক্ততা বৃদ্ধা হেলেনা বেগমের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে৷ অগ্নিকান্ডে একটি বসতঘরসহ,রান্না ঘর,গোয়ালঘর পুড়ে যায়, মধুখালী ফায়ার সার্ভিসের একটি দল দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে, মধুখালী ফায়ার সার্ভিসের ইনচার্জ রাশেদুল আলম বলেন সন্ধ্যার আগে গরুর খাবার রান্না করার সময় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়, অগ্নিকাণ্ডে নগদ টাকা, মূল্যবান আসবাব পত্র,ফসলাদীসহ প্রায় ১০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত হেলেনা বেগম খোদাবাসপুর গ্রামের মৃত সামসু শেখের মেয়ে।













