ঢাকা ০৪:৫২ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo দিনাজপুরে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের বৈজ্ঞানিক সেমিনার ও মতবিনিময় সভায় সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন এমপি Logo ঝিনাইদহে প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে প্রশিক্ষণ Logo মির্জা ফয়সল আমীনকে ঠাকুরগাঁও বিএনপি অভিনন্দন Logo তথ্য অধিকার ব্যবহারে জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিতের আহ্বান Logo মির্জা ফয়সল আমীনকে ঠাকুরগাঁও বিএনপি অভিনন্দন Logo পরিচ্ছন্ন ইসলামপুর গড়তে ইউএনওর মতবিনিময় সভা Logo শেরপুরে ট্রলির ধাক্কায় বৃদ্ধার মৃত্যু Logo দেওয়ানগঞ্জে নিখোঁজ নারীকে আখাউড়া থেকে উদ্ধার Logo দেওয়ানগঞ্জ মাদক সেবনের দায়ে যুবকের কারাদণ্ড Logo পার্বতীপুরে যুবদলের উদ্যোগে ঈদ পুনমিলনী ও সাংস্কৃতিক সন্ধ্যা

মহাসড়কে ট্রাক চালকরা ঘুমিয়ে যায় বলেই যানজট!

টাঙ্গাইল প্রতিনিধি
  • আপডেট সময় : ৭৪০ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মহাসড়কে দীর্ঘ যানজটে আটকে থাকা ট্রাক চালকরা ঘুমিয়ে যায়। একারণে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়ে থাকে বলে সংবাদমাধ্যমকে জানান, টাঙ্গাইল এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মীর মো. সাজেদুর রহমান।

বুধবার সাজসকালেই টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতুমুখী সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এদিন বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাড় থেকে এলেঙ্গা পর্যন্ত ১৩ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন চালক ও যাত্রীরা। থেমে থেমে চলছে যানবাহন।

তিনি বলেন, মহাসড়কে পরিবহনের চাপ বেশি থাকায় এলেঙ্গা থেকে সেতুপূর্ব পর্যন্ত দুই লেনে সড়কে যানবাহনের ধীরগতি। আর যানজটে আটকে গেলেই ট্রাকচালকরা ঘুমিয়ে যায়। তাতে পেছনে থাকা গাড়ি চালকেরা মনে করেন যানজট। যানজট নিরসনে হাইওয়ে পুলিশের পাশাপাশি জেলা পুলিশের সদস্যরা মাঠে নেমেছেন।

মহাসড়কের এলেঙ্গা হতে বঙ্গবন্ধু সেতুপূর্ব টোল প্লাজা পর্যন্ত দুই লেনেই পরিবহনের চাপ রয়েছে। ঢাকাগামী লেনে চাপ কম।

যানজটের কারণে উত্তরবঙ্গগামী এবং ঢাকাগামী পরিবহনগুলো এলেঙ্গা হতে ভুঞাপুর-তারাকান্দি-বঙ্গবন্ধু সেতুপূর্ব আঞ্চলিক সড়ক ব্যবহার
করে চলাচল করছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মহাসড়কে ট্রাক চালকরা ঘুমিয়ে যায় বলেই যানজট!

আপডেট সময় :