ঢাকা ০৮:৪২ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ঝিনাইদহে সংরক্ষিত নারী আসনে তহুরা  খাতুনকে ঘিরে তৃণমূলের প্রত্যাশা Logo নওগাঁর ঠাকুরমান্দার ২শ বছরের পূরনো রাজখাড়া দেবত্তোর ষ্টেটের শ্রী শ্রী জয় কালি মাতা মন্দির ভারতীয় সহকারী হাইকমিশনারের পরিদর্শন Logo সদর মডেল থানা ও রামু থানায় ১৪ ছিনতাইকারী গ্রেফতার Logo এপেক্স বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হলেন নুরুল আমিন চৌধুরী Logo জনভোগান্তি কমাতে প্রশাসনের জোর তৎপরতা, সচেতনতার আহ্বান Logo ‘জুলাই সনদ’ বাস্তবায়নে জাতীয় ঐকমত্যের ডাক দিলেন তানিয়া রব Logo মানিকগঞ্জে পেটে লাথি মেরে ভ্রূণ হত্যার অভিযোগ Logo তারাকান্দায় বসতবাড়ি সংলগ্ন মাটি খনন করায় বসতবাড়ি ধসে যাওয়ার শঙ্কা Logo বলাৎকারের খবর প্রকাশ করায় সাংবাদিকদের নামে অভিযুক্ত প্রধান শিক্ষকের মামলা Logo তারাকান্দায় ফখরুদ্দিন হত্যার জেরে ধরে বাড়িঘরে অগ্নিসংযোগ ও লুটপাট

মাটি কাটার বিরোধে হামলায় ৪ জনকে কুপিয়ে জখম

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
  • আপডেট সময় : ২৫ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

‎ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নে পুকুরের মাটি কাটাকে কেন্দ্র করে বিরোধের জেরে এক পরিবারের ওপর হামলার অভিযোগ উঠেছে। এতে নারীসহ চারজন আহত হয়েছেন। এ ঘটনায় পাঁচজনকে আসামি করে নবীনগর থানায় মামলা হয়েছে।
‎স্থানীয় সূত্রে জানা যায়, উত্তরপাড়া এলাকায় রঞ্জিত সূত্রধরের পরিবারের লোকজন গত ৪ মার্চ বাড়ির পাশের পুকুর থেকে মাটি কাটতে গেলে প্রতিবেশী ধীরা নমঃসুদ্রের পরিবারের সদস্যরা বাধা দেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথাকাটাকাটির ঘটনা ঘটে। পরে বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার উদ্যোগ নেওয়া হলেও তা সফল হয়নি।
‎অভিযোগ রয়েছে, পরবর্তীতে রঞ্জিত সূত্রধর তার মেয়ে ও জামাতাকে নিয়ে সাবেক ইউপি সদস্য ছোট্ট মিয়ার বাড়িতে যাওয়ার পথে মসজিদ সংলগ্ন সড়কে আগে থেকে ওঁত পেতে থাকা প্রতিপক্ষ হামলা চালায়। ধীরা নমঃসুদ্র, তার তিন ছেলে সুজন, ঝন্টু ও সেন্টু এবং জামাতা নাছিরাবাদের সুনিল নমঃসুদ্রের ছেলে সজিব ধারালো অস্ত্র ও হকিস্টিক দিয়ে মারধর করে চারজনকে আহত করে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। এ সময় এক নারীর স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেওয়ার অভিযোগও রয়েছে।
‎আহতদের স্থানীয়ভাবে উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। স্থানীয়রা জানায়, ঘটনার পর অভিযুক্তরা এলাকা ছেড়ে পালিয়েছে।
‎নবীনগর থানার ওসি রফিকুল ইসলাম বলেন, অভিযোগ পাওয়ার পর বিষয়টি তদন্ত করা হচ্ছে। জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মাটি কাটার বিরোধে হামলায় ৪ জনকে কুপিয়ে জখম

আপডেট সময় :