ঢাকা ০৪:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo নওগাঁর ঠাকুরমান্দার ২শ বছরের পূরনো রাজখাড়া দেবত্তোর ষ্টেটের শ্রী শ্রী জয় কালি মাতা মন্দির ভারতীয় সহকারী হাইকমিশনারের পরিদর্শন Logo সদর মডেল থানা ও রামু থানায় ১৪ ছিনতাইকারী গ্রেফতার Logo এপেক্স বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হলেন নুরুল আমিন চৌধুরী Logo জনভোগান্তি কমাতে প্রশাসনের জোর তৎপরতা, সচেতনতার আহ্বান Logo ‘জুলাই সনদ’ বাস্তবায়নে জাতীয় ঐকমত্যের ডাক দিলেন তানিয়া রব Logo মানিকগঞ্জে পেটে লাথি মেরে ভ্রূণ হত্যার অভিযোগ Logo তারাকান্দায় বসতবাড়ি সংলগ্ন মাটি খনন করায় বসতবাড়ি ধসে যাওয়ার শঙ্কা Logo বলাৎকারের খবর প্রকাশ করায় সাংবাদিকদের নামে অভিযুক্ত প্রধান শিক্ষকের মামলা Logo তারাকান্দায় ফখরুদ্দিন হত্যার জেরে ধরে বাড়িঘরে অগ্নিসংযোগ ও লুটপাট Logo ডামুড্যায় ২ শত বছরের ঐতিহ্য ধরে রেখে মাছ ধরা উৎসব পালিত

মোংলায় নিলামে তোলা হচ্ছে শতাধিক দামি গাড়ি

গণমুক্তি ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ৪৬৩ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোংলা সমুদ্র বন্দর জেটিতে রক্ষিত ১০০টিরও বেশি আমদানিকৃত বিভিন্ন মডেলের দামি রিকন্ডিশন্ড গাড়ি ও অন্যান্য মালামাল নিলামে তুলেছে মোংলা কাস্টম হাউজ। আমদানি করা গাড়িগুলো দীর্ঘদিন ধরে খালাস না করায় তা নিলামে তোলা হচ্ছে।

সোমবার (৩ জুন) বিকেলে মোংলা কাস্টম হাউজের ওয়েবসাইটে নিলামযোগ্য গাড়ি ও অন্যান্য মালামালের চূড়ান্ত ক্যাটালগ প্রকাশ করা হয়েছে। যে কেউ ৫ জুন সকাল থেকে ৬ জুন সন্ধ্যা পর্যন্ত বাংলাদেশ কাস্টমসের ই-অকশন ওয়েবসাইটে নিবন্ধন ও বিড করতে পারবেন।

টয়োটা, করোলা, নিশান, লেক্সাস, হাইছি ও নোয়াসহ বিভিন্ন ব্রান্ডের ১০৭টি গাড়ি রয়েছে। নিলামে ওঠা গাড়ির মডেল ১৯৯৩, ৯৬, ৯৭, ৯৮, ৯৯, ২০০৬, ৭, ৮, ৯, ১১, ১৩, ১৭, ১৮, ১৯, ২০, ২১ ও ২২।

মোংলা কাস্টমস হাউসের ওয়েবসাইটে নিলামের জন্য গাড়ি ও অন্যান্য পণ্যের চূড়ান্ত ক্যাটালগ প্রকাশ ছাড়াও কিছু গ্যাস সিলিন্ডার এবং অন্যান্য পণ্যও নিলামে তুলবে।

মোংলা কাস্টম হাউসের রাজস্ব কর্মকর্তা মো. শফিকুল ইসলাম সংবাদমাধ্যমকে জানান, মোংলা বন্দর দিয়ে আমদানিকৃত গাড়িগুলো ৩০ দিনের মধ্যে ছাড় করানোর নিয়ম থাকলেও সংশ্লিষ্ট আমদানিকারকরা তা করেননি। এরপর আমদানিকারকদের আরও ১০ কার্যদিবস সময় দেওয়ার পরও গাড়ি ছাড় না করায় নিয়মানুযায়ী পর্যায়ক্রমে নিলামে ওঠানো হচ্ছে এসব গাড়ি।

মোংলা বন্দর কর্তৃপক্ষের সহকারী ট্রাফিক ম্যানেজার মো. কুদরত আলী বলেন, জাপান থেকে মোংলা বন্দর দিয়ে গাড়ি আমদানি শুরু ২০০৯ সালের ৩ জুন মাস থেকে। প্রথম চালানে এ বন্দর দিয়ে ২৫৫টি গাড়ি আমদানি করা হয়। সেই থেকে এ পর্যন্ত মোংলা বন্দর দিয়ে ১ লাখ ৮৪ হাজার ৮৯৯টি গাড়ি আমদানি হয়। যা মোট আমদানি গাড়ির শতকরা ৬০ ভাগ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মোংলায় নিলামে তোলা হচ্ছে শতাধিক দামি গাড়ি

আপডেট সময় :