ঢাকা ০১:৫৬ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কুড়িগ্রামে গাঁজাসহ একজনকে আটক করে র‌্যাব Logo ঝুঁকিপূর্ণ অবস্থায় হেলে পড়া বৈদ্যুতিক খুঁটি, আতঙ্কে নেছারাবাদের বাসিন্দারা Logo লোহাগড়ায় সন্তান নিয়ে দ্বারে দ্বারে ঘুরছেন বিধবা ফারহানা Logo তালতলীতে শিক্ষক নিয়োগে অভিনব জালিয়াতি Logo সরিষাবাড়ীতে মাদরাসায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ Logo পাথরঘাটায় জ্বালানি তেল সিন্ডিকেটের দৌরাত্ম্য, গোপনে ডিজেল বিক্রি Logo পাটকেলঘাটা বড় কাশিপুর কপোতাক্ষ নদের উপর ব্রীজের সংযোগ রাস্তা মেরামতের দাবি Logo পাটকেলঘাটায় কালিবাড়ী মন্দিরে ফ্রি মেডিকেল ক্যাম্প Logo গাইবান্ধায় ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান Logo বাগেরহাটে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন

যুক্তরাজ্য থেকে অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠাতে চুক্তি

গণমুক্তি ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ৫০০ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যুক্তরাজ্যে অবৈধভাবে বসবাস করছেন এমন বাংলাদেশিদের ফেরত পাঠাতে একটি চুক্তি স্বাক্ষর করা হয়েছে। লন্ডনে ব্রিটিশ হোম অফিসে স্বরাষ্ট্রবিষয়ক প্রথম জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের বৈঠকে এ চুক্তি সই হয়। যুক্তরাজ্যের সঙ্গে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) চুক্তি করে বাংলাদেশ।

শুক্রবার (১৭ মে) লন্ডনে বাংলাদেশ হাইকমিশন এ তথ্য জানায়।

বাংলাদেশ-যুক্তরাজ্য প্রথম কোন স্বরাষ্ট্রবিষয়ক যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক অনুষ্ঠিত হলো। অবৈধ অভিবাসনবিরোধী ব্রিটিশ মন্ত্রী জেমস টমলিনসন মাইনরস কেসি ও যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনীম জেডব্লিউজি বৈঠকের উদ্বোধন করেন।

বাংলাদেশ-যুক্তরাজ্য এসওপি ২০১৭ সালের আগে স্বাক্ষরিত বাংলাদেশ-ইইউ এসওপির উত্তরসূরি।

বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনীম উদ্বোধনী বক্তব্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও যুক্তরাজ্যের রক্ষণশীল প্রধানমন্ত্রী স্যার অ্যাডওয়ার্ড হিথের মধ্যে ঐতিহাসিক বন্ধুত্বের ভিত্তিতে দুটি কমনওয়েলথ দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের কথা স্মরণ করেন।

অনিয়মিত অভিবাসনের বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জিরো টলারেন্স অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন হাইকমিশনার।

বাংলাদেশ হোম অফিস হাইকমিশনের সহায়তায় ব্রিটিশ হোম অফিসের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে। বাংলাদেশ যুক্তরাজ্যে অনথিভুক্ত নাগরিকদের সংখ্যার দিক থেকে শীর্ষ দশটি দেশের মধ্যে নেই তবুও ব্রেক্সিট পরবর্তী যুক্তরাজ্যের সঙ্গে আমাদের এ সমঝোতা স্মারককে আনুষ্ঠানিক রূপ দিতে হবে।

জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের বৈঠকে বাংলাদেশেরতরফে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা সেবা বিভাগের অতিরিক্ত সচিব খায়রুল কবির মেনন ও যুক্তরাজ্যের পক্ষ থেকে হোম অফিসের ইমিগ্রেশন এনফোর্সমেন্টের মহাপরিচালক বাস জাভিদ নেতৃত্ব দেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

যুক্তরাজ্য থেকে অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠাতে চুক্তি

আপডেট সময় :