ঢাকা ০৭:০২ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ‘খেলাধুলাই পারে সীমান্তের দেয়াল ভাঙতে’: প্রতিমন্ত্রী আমিনুল হক Logo ব্রহ্মপুত্রের ভাঙন ঠেকাতে চিলমারী রক্ষার দাবি, চরবিষয়ক মন্ত্রণালয়ের আহ্বান Logo ‘সমাজের নিকৃষ্ট মানুষ আওয়ামী লীগ করে’—সিরাজগঞ্জে মন্ত্রী টুকু Logo সুবর্ণচরে মৎস্য প্রজেক্ট দখল ও মাছ লুটের অভিযোগ, মানববন্ধনে বাধার দাবি Logo বৈরী আবহাওয়ায় সমুদ্রে না যাওয়ার আহ্বান কোস্টগার্ডের Logo বন্ধ পাটকল ও টেক্সটাইল মিল চালুর উদ্যোগ নিচ্ছে সরকার: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী Logo কাঁঠালিয়ায় মামলা তুলে নিতে হুমকির অভিযোগ, থানায় জিডি Logo নোয়াখালীতে ট্রাকের ধাক্কায় কৃষি কর্মকর্তা নিহত Logo ঘাটাইলে মাদকের বিরুদ্ধে সচেতনতামূলক র‍্যালি Logo জনবল সংকট ও দালালচক্রে শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের ভোগান্তি

যেখানের মানুষদের সাড়ে ১৭ ঘণ্টা রোজা রাখতে হবে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ৫৭০ বার পড়া হয়েছে

প্রতীকী ছবি

দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার বহু দেশে আজ মঙ্গলবার (১২ মার্চ) থেকে পবিত্র রমজান শুরু হয়েছে। বাংলাদেশের মানুষকে প্রায় ১৩ ঘণ্টার অধিক সময় রোজা পালন করতে হবে। এদিন সেহরীর শেষ সময় ৪টা ৫১ মিনিট এবং ইফতার হচ্ছে ৬টা ১০ মিনিটে।

মুসলমানদের সবচেয়ে পবিত্র মাস রমজান। এই মাসে ধর্মপ্রাণ মুসল্লিরা সারাদিন পানাহার থেকে বিরত থেকে রোজা পালন করে থাকেন।

এর আগে সোমবার (১১ মার্চ) সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতসহ বিশ্বের অনেক দেশে পবিত্র রমজান শুরু হয়েছে। বাংলাদেশ, মালয়েশিয়া ও অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশে মঙ্গলবার থেকে রমজান শুরু হয়েছে।

ভৌগোলিক অবস্থানের কারণে অনেক দেশে দিনের দৈর্ঘ্য স্বাভাবিক সময়ের চেয়ে বেশি থাকার কারণে রোজা রাখার সময়ও কম বেশি হয়। চলতি বছর বিশ্বের বিভিন্ন দেশের মুসল্লিদের ১২ থেকে ১৭ ঘণ্টা পানাহার থেকে বিরত থাকতে হবে।

এবারের রমজানে সবচেয়ে সময় রোজা পালন করতে হবে গ্রিনল্যান্ডের বাসিন্দাদের। সেখানের মুসলিমরা ১৭ ঘণ্টা ২৬ মিনিট রোজা রাখবেন।

পাশাপাশি আইসল্যান্ডের বাসিন্দারা ১৭ ঘণ্টা ২৫ মিনিট এবং ফিনল্যান্ডের বাসিন্দাদের ১৭ ঘণ্টা ৯ মিনিট রোজা রাখতে হবে।

অন্যদিকে, এবারের রমজানে নিউজিল্যান্ডে রোজা রাখার সময় সবচেয়ে কম। সেখানকার মুসলিমরা গড়ে প্রতিদিন ১২ ঘণ্টা ৪২ মিনিট রোজা রাখবেন। লাতিন আমেরিকার দেশ চিলির মুসলিমদের ১২ ঘণ্টা ৪৩ মিনিট পানাহার থেকে বিরত থাকতে হবে।

অস্ট্রেলিয়ায় ১২ ঘণ্টা ৪৬ মিনিট এবং উরুগুয়েতে ১২ ঘণ্টা ৪৭ মিনিট রোজা রাখতে হবে। দক্ষিণ আফ্রিকার মুসলিমরা গড়ে রোজা রাখবে ১২ ঘণ্টা ৪৮ মিনিট।

চলতি বছরে বাংলাদেশের মানুষদের সর্বোচ্চ ১৪ ঘণ্টা ২ মিনিট রোজা থাকতে হবে বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

যেখানের মানুষদের সাড়ে ১৭ ঘণ্টা রোজা রাখতে হবে

আপডেট সময় :