ঢাকা ০৪:৫০ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ‘যে বাজেটে মদ সিগারেটের দাম বৃদ্ধি করা হয় সে বাজেট বিরোধী দলের পছন্দ হয় না’ Logo বান্দরবানের ক্রীড়াঙ্গনে নারী ক্রীড়াবিদদের মর্যাদা, নিরাপত্তা ও অধিকার নিশ্চিতকরণে সভা Logo চট্টগ্রাম-কক্সবাজার সড়ক ৬ লেনে উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী Logo বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত Logo ভূরুঙ্গামারীতে এসআই জাহেদুল ইসলামের প্রত্যাহার দাবি Logo গোলাপগঞ্জে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন Logo টুঙ্গিপাড়ায় বৃক্ষরোপণ কর্মসূচি Logo বান্দরবানে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন Logo প্রধানমন্ত্রীর স্বপ্ন পূরণে ঈশ্বরদীতে যুবদলের বৃক্ষরোপণ কর্মসূচি Logo ইসলামপুরে জেসমিন প্রকল্পের সচেতনতামূলক সভা

রমজানে অত্যাবশ্যকীয় পণ্যের দাম বেঁধে দেওয়া হবে: বাণিজ্য প্রতিমন্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ৫৬৬ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রমজানে অত্যাবশ্যকীয় পণ্যের দাম বেঁধে দেওয়ার কথা জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। আগামী কেবিনেটের অনুমোদন নিয়ে অত্যাবশ্যকীয় পণ্যের একটা পূণাঙ্গ তালিকা তৈরি করা হবে। চেষ্টা করা হচ্ছে, কৃষি পণ্যের সর্বোচ্চ মূল্য নির্ধারণ দেবার কথাও জানান বাণিজ্য প্রতিমন্ত্রী।

রোববার (১০ মার্চ) সচিবালয়ে কৃষিপণ্য সরবরাহে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এবং রাশিয়ার কৃষি মন্ত্রণালয়ের প্রোডিনটর্গ এর সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর অনুষ্ঠানে একথা জানান।

বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, সংযুক্ত আরব আমিরাতে ১৮টি অত্যাবশ্যকীয় পণ্যের রাষ্ট্রীয় সার্কুলার দিয়ে দিয়েছে। এই পণ্যগুলোর দাম কেউ মাসে (রমজান) বাড়াতে পারবে না। আমরা এবার হয়তো পারি নাই।

বাজার সহনীয় পর্যায়ে রাখতে সরকারের চেষ্টার পরও সেভাবে প্রভাব পড়ছে না। এ বিষয়ে মন্ত্রী বলেন, দায়িত্ব নেওয়ার পর পরই যারা রোজার অত্যাবশ্যকীয় পণ্য আমদানি ও উৎপাদন করেন তাদের সঙ্গে বসেছি। আমদানি এবং উৎপাদন পর্যাপ্ত পরিমাণ মজুত থাকার বিষয়টি নিশ্চিত হয়েছি।

রমজান উপলক্ষে এই মুহূর্তে নিত্যপ্রয়োজনীয় পণ্যের কোনো ঘাটতি নেই। গত দেড় মাসে চালের বাজারে একটা অস্থিরতা ছিল। এখন চালের দাম নিয়ে কোনো অভিযোগ নেই। তেলের দাম আমরা নির্ধারণ করে দিয়েছি।

প্রতিমন্ত্রী বলেন, কেউ বোতলজাত সয়াবিন তেলের প্রতি লিটার ১৬৩ টাকা ও খোলা তেল প্রতি লিটার ১৪৯ টাকার ওপরে কেউ বিক্রি করতে না করে। এ ব্যাপারে আমরা কঠোর পদক্ষেপ নেব। আজকে থেকে বাজার তদারকি আরও বাড়াব।

বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, কোনোভাবে যাতে এটার ব্যত্যয় না হয়, সেই চেষ্টা করব। রমজান উপলক্ষে আজকে থেকে আমরা বাজার পরিদর্শন শুরু করব।

তিনি বলেন, প্রধানমন্ত্রীও কিন্তু নির্দেশ দিয়েছেন, পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রীও বলেছেন, বাজারে সরবরাহ চেইনে কেউ যদি ব্যাঘাত ঘটায়, তাহলে শক্ত পদক্ষেপ নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রমজানে অত্যাবশ্যকীয় পণ্যের দাম বেঁধে দেওয়া হবে: বাণিজ্য প্রতিমন্ত্রী

আপডেট সময় :