ঢাকা ১০:০৫ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় নিহত ৭, আহত ৬ Logo বাগমারায় এলজিইডির কাজে নিম্নমানের অভিযোগ, তথ্য দিতে অনীহা প্রকৌশলীর Logo কক্সবাজারে মায়ের সঙ্গে কারাগারে ছয় বছরের শিশু Logo নেছারাবাদে ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে স্বাস্থ্য বিভাগের অভিযান Logo গোপালগঞ্জে মাদকবিরোধী অভিযান, মাদকসহ আটক ১ Logo ঘাটাইলে প্রাথমিকের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম, দূর্নীতির অভিযোগ Logo সুন্দরবন থেকে দেড় বছরে ৬১ দস্যুকে অস্ত্রসহ আটক করেছে কোস্টগার্ড Logo মনোনয়ন কিনতে গিয়ে লাঞ্ছিত প্রার্থীরা Logo পলিক্রস পেঁয়াজে কৃষকের নতুন স্বপ্ন, বদলাচ্ছে আয়ের হিসাব Logo ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা নিশ্চিত করে দোষীদের গ্রেপ্তার দাবি

রাঙামাটিতে শ্রমিকবাহী লরি পাহাড়ের খাদে, মৃত ৯

গণমুক্তি ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ৭০৮ বার পড়া হয়েছে

সংগৃহীত ছবি

দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পার্বত্য চট্টগ্রামের রাঙামাটির সাজেক সড়কে একটি শ্রমিকবাহী লরি খাদে পড়ে কমপক্ষে ৯ জন মারা গিয়েছে। আহত অন্তত ১১ জন। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ বাঘাইছড়ির সাজেকের উদয়পুরের ৯০ ডিগ্রি এলাকার ঘটনা।

হতাহতদের উদ্ধার করে খাগড়াছড়ি জেনারেল হাসপাতালে নিয়ে যায় সেনাবাহিনী, পুলিশ ও বিজিবি।

পুলিশ জানায়, সাজেকের সীমান্ত সড়কের কাজ শেষ ২০ জন শ্রমিক নিয়ে একটি লরি বাঘাইছড়ি উপজেলা সদরে আসছিল। শ্রমিকবাহী লরিটি সাজেক উদয়পুরের ৯০ ডিগ্রি এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারায়। লরিটি প্রায় ১০০ ফুট নিচে পাহাড়ে খাদে পড়ে উল্টে যায়। তাতে ঘটনাস্থলে ৯ শ্রমিক মারা যায়। আহত হয় ১১।

দুর্ঘটনার খবরে দ্রুত ঘটনাস্থলে যায় সেনাবাহিনী, পুলিশ ও বিজিবির সদস্যরা। হতাহতদের তাৎক্ষণিক উদ্ধার করে খাগড়াছড়ি জেনারেল হাসপাতালে নিয়ে যায়।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরীন আক্তার বলেন, সড়ক দুর্ঘটনার হতাহতদের উদ্ধার করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি। আহতরা খাগড়াছড়ি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

সীমান্ত সড়কের কাজে নিয়োজিত এওসব শ্রমিক বিভিন্ন জায়গা থেকে আসা। পরিবারের সন্ধান মিললে মরদেহ হস্থান্তর করা হবে। মরদেহ খাগড়াছড়ি জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রাঙামাটিতে শ্রমিকবাহী লরি পাহাড়ের খাদে, মৃত ৯

আপডেট সময় :