ঢাকা ১১:১৮ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo শেরপুরে কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে ব্যালটসহ ভোটের উপকরণ Logo সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে প্রযুক্তিনির্ভর প্রস্তুতি ও দুর্নীতির বিরুদ্ধে আপসহীন অবস্থানে আনসার-ভিডিপি Logo নির্বাচনী মাঠে তৎপর আনসার বাহিনীর ১,১৯১টি স্ট্রাইকিং টিম Logo কাঁঠালিয়ায় জমি নিয়ে বিরোধে, আহত-৭ Logo শাল্লায় জালিয়াতি করে জলমহাল দখল চেষ্টার অভিযোগ Logo বাগেরহাটে নির্বাচন থেকে সরে দাড়ালেন স্বতন্ত্র প্রার্থী Logo মাগুরায় দুই আসনে ৭ দলের ১১ প্রার্থী Logo ২য় পদ্মা সেতু ও নদী শাসন ইসু প্রভাব ফেলবে গোয়ালন্দের ভোটের হিসেবে Logo ‘এবার ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের কোনো সুযোগ নেই’ Logo পেঁয়াজের সাদা ফুলে নিয়ে স্বপ্ন দেখছেন গোয়ালন্দের চাষিরা

শনিবার যেসব জেলার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে

গণমুক্তি রিপোর্ট
  • আপডেট সময় : ৩২২ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শিক্ষা মন্ত্রণালয় শুক্রবার (৩ মে) সংবাদ বিজ্ঞপ্তি জারি করে বলেছে, তীব্র তাপপ্রবাহের মধ্যে শিক্ষার্থীদের কথা বিবেচনা করে সরকারী ছুটির দিন শনিবার বেশ কিছু জেলার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বাংলাদেশে প্রায় এক মাসের অধিক সময় যাবত তাপপ্রবাহ চলছে। তাপপ্রবাহে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। হাসপাতালগুলো অসুস্থ মানুষের ভিড় বাড়ছে। শিশু ও বয়ষ্ক মানুষ অসুস্থ হয়ে পড়ার হার বেশি। অতিরিক্ত গরমে জনজীবন বিপর্যস্ত।

এমন পরিস্থিতিতে শনিবার শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখার যে সিদ্ধান্ত সরকার নিয়েছিলো, তা প্রত্যাহার করে শনিবার কিছু জেলায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখান সিদ্ধান্ত জানিয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, খুলনা ও রাজশাহী বিভাগের সব জেলা, ঢাকা বিভাগের ঢাকা ও টাঙ্গাইল, চাঁদপুর, রংপুর, কুড়িগ্রাম, দিনাজপুর ও নীলফামারী জেলার সব মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান শনিবার বন্ধ থাকবে।

শিক্ষা মন্ত্রণালয় বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানাচ্ছে, প্রাথমিক বিদ্যালয়গুলো রোববার (৪ মে) থেকে খুলবে। বিদ্যালয়গুলো চলবে বেলা সাড়ে ১১টা পর্যন্ত। আর প্রাক্-প্রাথমিক শ্রেণির কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। তাপপ্রবাহ সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত অ্যাসেম্বলিও (প্রাত্যহিক সমাবেশ) বন্ধ থাকবে।

শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল, তীব্র তাপপ্রবাহের ছুটি শেষে শনিবার (৪ মে) থেকে মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রম চলবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শনিবার যেসব জেলার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে

আপডেট সময় :