শরীয়তপুরের বিনোদন কেন্দ্রে উপচে পড়া ভিড়
- আপডেট সময় : ৩৮ বার পড়া হয়েছে
শরীয়তপুরের নড়িয়া উপজেলার কোলকাঠি গ্রামে দক্ষিন পূর্বাঞ্চলের একমাত্র বেসরকারী বিনোদন কেন্দ্র মর্ডান ফেন্টাসি কিংডম এন্ড মিনি চিরিয়াখানায় ঈদের ২য় দিন সকাল থেকেই উপচে পড়া ভির রয়েছে বিনোদন প্রেমী মানুষের ।
ঈদের ছুটিতে ঈদের বাড়তি বিনোদন পেতেই পরিবার পরিজন নিয়ে শরীয়তপুর সহ আশে পাশের বিভিন্ন জেলা থেকে ছুটে এসেছেন এসব বিনোদন প্রেমি মানুষের। বিভিন্ন রাইটে চড়ে পশুপাখি দেখে এবং নানা প্রজাতির গাছগাছালির ছায়াতলে বসে ও ঘুরে ফিরে আনন্দময় সময় কাটাতে পেড়ে খুশি আগন্তুক মানুষেরা ।
শিশু তরুনরা বিনোদন কেন্দ্রের মর্ডান ওয়াটার ওয়াল্ড সুইমিং পুলে উল্লাসে উৎসবে দিনভর মেতে উঠেছে । সমুদ্র সৈকতের ঢেউয়ের আদলে গড়ে তোলা এই ওয়াটার ওয়াল্ড যেন তাদের কাছে খুবই জনপ্রিয়। ঢেউয়ের সাথে জলকেলিতে মেতে এবং স্লিপারে জলে ঝাপ ও সাতার কেটে খুশি শিশু তরুনরা।
এদিকে গ্রেড ওয়াল্ড, চিরিয়াখানা ভেনিসপার্ক ঝুলন্ত ব্রিজসহ সকল দর্শনীয় স্থানেও রয়েছে ভীর।
প্রতিটি রাইটে বিনোদনের ভরপুর আয়োজন করেছে কর্তৃপক্ষ। সর্বত্র রাখা হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা।
মর্ডান ফেন্টাসি কিংডম এন্ড মিনি চিরিয়াখানার স্বত্বাধিকারী হারবার গভেষক ডাঃ আলমগীর মতি জানান, তত টি রাইটের মধ্যে চিরিয়াকানার চিত্রা হরিন, ইমু ও উট পাখি সহ ইকোপার্ক ও কয়েকটি রাইট দরিদ্রসহ সকল মানুষের জন্য বিনামূল্যে ব্যবহারের ও দর্শনের ব্যবস্থা রাখা হয়েছে। তিনি বলেন অর্থ উপার্জনের জন্য নয় মানব সেবার জন্যই এই প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে।
১১০ একরের বিশাল এই বিনোদন কেন্দ্রের ৩৩ টি রাইটের মধ্যে চিড়িয়াকানার একটি অংশ চিত্রা হরিন ও ইমুপাখি এবং ইকোপার্ক, রেলগাড়ি ভাসমান ব্রীজসহ ৬টি রাইটে ঈদ উপহার হিসেবে বিনা টাকায দর্শণ ও রাইটে চড়তে পাড়ছেন দর্শনার্থীরা। ইকো পার্কে রয়েছে ১৫টি ছোট রাইট। ফলে দরিদ্র শ্রেনীর মানুষেরও বিনোদন পাওয়ার সুযোগ হয়েছে এবছর।



















