ঢাকা ০২:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬

‘শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিতে পুলিশ সর্বোচ্চ প্রস্তুত থাকবে’

কক্সবাজার প্রতিনিধি
  • আপডেট সময় : ১০৮ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

“আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে শান্তিপূর্ণ, গ্রহণযোগ্য ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে কক্সবাজার জেলা পুলিশ সর্বোচ্চ প্রস্তুত থাকবে”—এমন মন্তব্য করেছেন কক্সবাজার জেলার পুলিশ সুপার জনাব এ.এন.এম. সাজেদুর রহমান। গতকাল শনিবার কক্সবাজার সদর মডেল থানা, রামু থানা, উখিয়া থানা এবং হোয়াইক্যং পুলিশ ফাঁড়ি পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। পরিদর্শনকালে পুলিশ সুপার সংশ্লিষ্ট ইউনিটগুলোর সার্বিক কার্যক্রম, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, নিরাপত্তা ব্যবস্থা ও নাগরিক সেবার মান পর্যবেক্ষণ করেন।
পুলিশ সুপার বলেন, অপরাধ প্রতিরোধ, মাদকবিরোধী অভিযান এবং অবৈধ অস্ত্র উদ্ধারে আরও জোরালো ভূমিকা রাখতে হবে। একই সঙ্গে জনগণের আস্থা অর্জনে জনমুখী ও সেবাধর্মী পুলিশিং কার্যক্রম আরও কার্যকর করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
তিনি আরও বলেন, নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি যেন সৃষ্টি না হয়, সে জন্য সকল পর্যায়ের পুলিশ সদস্যকে সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। আইন-শৃঙ্খলা রক্ষায় আগাম প্রস্তুতি ও গোয়েন্দা নজরদারি জোরদারের নির্দেশনাও প্রদান করেন তিনি।
এ সময় উখিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ রকিবুল হাসানসহ সংশ্লিষ্ট থানা ও পুলিশ ফাঁড়ির ইনচার্জবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

‘শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিতে পুলিশ সর্বোচ্চ প্রস্তুত থাকবে’

আপডেট সময় :