ঢাকা ০১:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কোনোভাবেই উগ্রবাদকে প্রশ্রয় দেবে না সরকার: প্রধানমন্ত্রী Logo পঞ্চগড়ে দিঘি থেকে কিশোরের মরদেহ উদ্ধার, হাতে মিলল চিরকুট Logo কাঁঠালিয়ায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন Logo বন্যাদুর্গতদের পুনর্বাসনে সরকার কাজ করে যাবে: ত্রাণমন্ত্রী Logo শ্রীপুরে জমি দখল ও হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন Logo আগামীকাল কুড়িগ্রামে এনসিপির কৃষক সমাবেশে যোগ দেবেন নাহিদ ইসলাম Logo ৭৩ বছর পর ছোনকা বিদ্যালয়ে বাণিজ্য বিভাগের অনুমোদন Logo নগরকান্দায় ব্যক্তিগত উদ্যোগে সড়ক সংস্কার, স্বস্তি এলাকাবাসীর Logo দলিল লেখক মিন্টু হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন Logo ঈশ্বরদীতে বিনামূল্যে চক্ষু ক্যাম্পে ৮০ জনের ছানি অপারেশন

বিসিবির পরিচালক নির্বাচিত আসিফ সিরাজ রব্বানী

শেরপুর-ধুনটের ক্রিকেট উন্নয়নে নতুন আশার আলো

শেরপুর (বগুড়া) প্রতিনিধি
  • আপডেট সময় : ৯২ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক পদে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন আসিফ সিরাজ রব্বানী। ক্লাব ক্যাটাগরিতে প্রথমবারের মতো শাইনপুকুর ক্রিকেট ক্লাবের প্রতিনিধি হিসেবে নির্বাচনে অংশ নিয়ে তিনি মোট ৭৪ ভোটের মধ্যে ৬৪ ভোট পেয়ে বিজয় অর্জন করেন।
আসিফ সিরাজ রব্বানী বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের জাতীয় সংসদ সদস্য গোলাম মোঃ সিরাজ -এর একমাত্র পুত্র। দীর্ঘদিন ধরেই তিনি ক্রিকেটের উন্নয়ন ও তরুণ খেলোয়াড়দের বিকাশে কাজ করে আসছেন। ক্রিকেটকে ঘিরে তার পরিকল্পনা এবং স্বপ্ন বহুদিনের।
সামাজিক কর্মকাণ্ডেও তিনি সক্রিয় ভূমিকা পালন করছেন। তার প্রতিষ্ঠিত ‘সমৃদ্ধ শেরপুর-ধুনট’ নামের সামাজিক সংগঠনের মাধ্যমে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে। স্থানীয় পর্যায়ে ক্রিকেটের প্রতিভা খুঁজে বের করার লক্ষ্যে সম্প্রতি শেরপুর ও ধুনট এলাকার প্রায় ৭০০ জন ক্রিকেটারের মধ্য থেকে বাছাই করে ১০ জন মেধাবী খেলোয়াড়কে একটি ক্রিকেট একাডেমিতে ভর্তি করানো হয়েছে। এই খেলোয়াড় বাছাই করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন। এই উদ্যোগ স্থানীয় ক্রীড়াঙ্গনে ব্যাপক প্রশংসা অর্জন করেছে।
পাশাপাশি তিনি দেশের অন্যতম বৃহৎ শিল্পপ্রতিষ্ঠান এসআর গ্রুপের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। ব্যবসায়িক দক্ষতার পাশাপাশি ক্রীড়া ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে তার সম্পৃক্ততা তরুণ প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে উঠেছে।
বিসিবির পরিচালক হিসেবে নির্বাচিত হওয়ার পর স্থানীয় ক্রীড়ামোদীদের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে। সংশ্লিষ্টদের প্রত্যাশা, তার নেতৃত্ব ও পরিকল্পনার মাধ্যমে দেশের ক্রিকেট আরও আধুনিক ও শক্তিশালী ভিত্তির ওপর দাঁড়াবে। একই সঙ্গে জেলা ও তৃণমূল পর্যায়ের ক্রিকেটারদের জন্য নতুন সুযোগ সৃষ্টি হবে।
নবনির্বাচিত পরিচালক আসিফ সিরাজ রব্বানী আগামী দিনে বাংলাদেশ ক্রিকেটকে আন্তর্জাতিক অঙ্গনে আরও সমৃদ্ধ ও প্রতিযোগিতামূলক অবস্থানে নিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে ক্রীড়াঙ্গনের বিশ্লেষকরা মনে করছেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বিসিবির পরিচালক নির্বাচিত আসিফ সিরাজ রব্বানী

শেরপুর-ধুনটের ক্রিকেট উন্নয়নে নতুন আশার আলো

আপডেট সময় :