ঢাকা ০৮:১৫ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo শেরপুরে কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে ব্যালটসহ ভোটের উপকরণ Logo সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে প্রযুক্তিনির্ভর প্রস্তুতি ও দুর্নীতির বিরুদ্ধে আপসহীন অবস্থানে আনসার-ভিডিপি Logo নির্বাচনী মাঠে তৎপর আনসার বাহিনীর ১,১৯১টি স্ট্রাইকিং টিম Logo কাঁঠালিয়ায় জমি নিয়ে বিরোধে, আহত-৭ Logo শাল্লায় জালিয়াতি করে জলমহাল দখল চেষ্টার অভিযোগ Logo বাগেরহাটে নির্বাচন থেকে সরে দাড়ালেন স্বতন্ত্র প্রার্থী Logo মাগুরায় দুই আসনে ৭ দলের ১১ প্রার্থী Logo ২য় পদ্মা সেতু ও নদী শাসন ইসু প্রভাব ফেলবে গোয়ালন্দের ভোটের হিসেবে Logo ‘এবার ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের কোনো সুযোগ নেই’ Logo পেঁয়াজের সাদা ফুলে নিয়ে স্বপ্ন দেখছেন গোয়ালন্দের চাষিরা

শেলটেকের ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ অর্জন করলেন ক্যাপস্টোন লিডারশিপ কোর্সের বিশেষ স্বীকৃতি

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ৬৩০ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শেলটেক গ্রুপ, এনভয় লিগ্যাসি, এনভয় টেক্সটাইলস লিমিটেড এবং গ্রিন টেক্সটাইল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জনাব তানভীর আহমেদ ১৩ জুলাই থেকে ৩১ জুলাই ২০২৫ পর্যন্ত মিরপুর সেনানিবাসে অবস্থিত ন্যাশনাল ডিফেন্স কলেজে অনুষ্ঠিত ক্যাপস্টোন কোর্স ২০২৫/২ সফলভাবে সম্পন্ন করেছেন।

ন্যাশনাল ডিফেন্স কলেজের মর্যাদাপূর্ণ স্ট্র্যাটেজিক লিডারশিপ প্রোগ্রামের অধীনে আয়োজিত এই তিন সপ্তাহব্যাপী প্রশিক্ষণ কোর্সটি দেশের জাতীয় নিরাপত্তা, কৌশলগত চিন্তাভাবনা এবং বহুপাক্ষিক সহযোগিতা সম্পর্কে জ্যেষ্ঠ নেতৃবৃন্দের অন্তর্দৃষ্টি প্রসারের উদ্দেশ্যে পরিচালিত হয়ে থাকে। এ কোর্সে অংশ নেন দেশের সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, নীতিনির্ধারক, কূটনীতিক, শিক্ষাবিদ, কর্পোরেট নির্বাহী, গণমাধ্যম ব্যক্তিত্ব, নাগরিক ও ব্যবসায়ী সমাজের প্রতিনিধি ও আইনজ্ঞবৃন্দ। মনোনীত ব্যক্তিত্বগণ অংশ নেন বিভিন্ন কেস স্টাডি, সিমুলেশন অনুশীলন এবং যৌথ বিশ্লেষণে, যা দেশের ও বৈশ্বিক সমসাময়িক চ্যালেঞ্জ মোকাবেলায় কার্যকর ভূমিকা রাখে। ৩১ জুলাই বৃহস্পতিবার কোর্সটির সনদ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান,ওএসপি, এসজিপি, পিএসসি, এবং উপস্থিত ছিলেন ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহীনুল হক, ওএসপি, বিএসপি, , এইচডিএমসি, পিএসসি। তাঁরা অংশগ্রহণকারী ফেলোগণকে অভিনন্দন জানিয়ে বলেন, পরিবর্তনশীল ভূ-রাজনীতি, জলবায়ু দুর্যোগ ও উদীয়মান জাতীয় চ্যালেঞ্জ মোকাবেলায় অন্তর্ভুক্তিমূলক ও সংস্কারমুখী নেতৃত্ব গড়ে তোলার ক্ষেত্রে এই কোর্স গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। স্বনামধন্য বেসরকারি খাতের একজন সফল উদ্যক্তা হিসেবে জনাব তানভীর আহমেদের এ অংশগ্রহণ তাঁর দূরদর্শী কৌশলগত দৃষ্টিভঙ্গি এবং বাংলাদেশের জাতীয় উন্নয়নের প্রতি তাঁর প্রতিশ্রুতিকে দৃঢ়ভাবে তুলে ধরে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শেলটেকের ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ অর্জন করলেন ক্যাপস্টোন লিডারশিপ কোর্সের বিশেষ স্বীকৃতি

আপডেট সময় :